জলজ আবাসস্থলের কিছু কিছু নিচু এলাকা বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে এসব এলাকাকে জলাভূমি বলে। যেমন- বাংলাদেশের হাওড় ও বাঁওড় ইত্যাদি।
জলাভূমির তিনটি বৈশিষ্ট্য হলো-
১. এ ভূমি নিচু এবং বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে।
২. জলাভূমি বছরের কিছু সময় শুষ্ক থাকে।
৩. এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়।
পানির গভীরতার সাথে সাথে জলাভূমির জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুন ইত্যাদি। এ পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন-মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়।
Related Question
View Allজলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ুকুঠুরি l
তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বিন্তর l
ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ফার্ন
মাটির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল।
স্যাঁতসেঁতে, ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ।
বড়ো উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে অর্কিড ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!