কাজল ছায়ায় মাঠ ঢেকে যায়।
বর্ষণমুখর দিন বলতে এমন দিনকে রোঝায়, যেদিন একটানা বৃষ্টি হয়।সাধারণত বর্ষণমুখর দিনের দেখা পাওয়া যায় বর্ষাকালে। তখন সারা দিন আকাশে সাদা মেঘ থাকে। আর শুধু বৃষ্টি পড়তেই থাকে। কখনো মুষলধারে, কখনো
মাঝারি আকারে, আবার কখনো গুঁড়িগুঁড়ি। কিন্তু বৃষ্টি থামে না। ফলে সারা দিন মানুষ ঘরে বসে থাকে। এমন একটানা বর্ষণে পরিবেশ সজীব হয়ে ওঠে। মূলত বর্ষণমুখর দিন বলতে এমন দিনকেই বোঝায়।
উদ্দীপকটিতে 'বৃষ্টি' কবিতার বর্ষা প্রকৃতির দিকটি প্রতিফলিত হয়েছে।
রূপসী বাংলার বুকে গ্রীষ্মের পর আসে শ্যামল-সরস-সজল নবীন বর্ষা। মাটির কঠিন শাসন ভেদ করে নবীন শস্যশিশুর দল বেরিয়ে আসে নবজীবনের জয়যাত্রায়। নানা ফুলের বিচিত্র বর্ণ ও গন্ধের উৎসবে বাংলার প্রকৃতি ও মানুষের হৃদয়-দ্বার খুলে যায়।
উদ্দীপকে বর্ষা প্রকৃতির বৈশিষ্ট্যের দিকটি উঠে এসেছে। বর্ষার দিনে ভারী বৃষ্টিপাতের ফলে পুকুর থেকে কই মাছ ডাঙায় উঠে আসে। উদ্দীপকের বর্ষা প্রকৃতির এ বৈশিষ্ট্যটির সঙ্গে 'বৃষ্টি' কবিতার বর্ষা প্রকৃতির সাদৃশ্য আছে। কবিতায় বৃষ্টির সময় আকাশের সর্বত্র মেঘের খেলা দেখা যায়, বনবনানীতে বর্ষার ফুল ফুটে সর্বত্র মোহিত হয়। রুক্ষ মাটি বৃষ্টিতে প্রাণ জুড়ায়। বর্ষার দিনে প্রকৃতি সবল-সতেজ হয়ে ওঠে। উদ্দীপকেও কবিতার এ বিষয়গুলো দেখা যায়।
উদ্দীপকটিতে 'বৃষ্টি' কবিতার একাংশের বহিঃপ্রকাশ ঘটেছে, পুরো অংশ প্রতিফলিত হয়নি। মন্তব্যটি যথার্থ।
বর্ষা প্রকৃতির নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য রয়েছে, যার প্রভাবে প্রকৃতি ও মানুষ জেগে ওঠে। বর্ষার প্রথম বৃষ্টিতে প্রকৃতির সঙ্গে মানবমনেও এক অনির্বচনীয় অনুভূতির জন্ম দেয়। তাই সে নতুন বৃষ্টিধারায় স্নাত বনবনানীর সঙ্গে সুদূরের ভাবনায় জেগে ওঠে।
উদ্দীপকটি বর্ষার বৈশিষ্ট্যের দিককে নির্দেশ করেছে। বর্ষার দিনে ভারী বৃষ্টিপাতের ফলে কীভাবে চারদিক পানিতে ভরে ওঠে- বর্ষার সেই রূপটিই উদ্দীপকে ফুটে উঠেছে। উদ্দীপকের এ রূপটি 'বৃষ্টি' কবিতার একটি দিক মাত্র। বর্ষার আগমনে মানুষের মন বিরহী হয়ে ওঠে, মন সুদূর কোনো ভাবনায় নিমজ্জিত হয়। উদ্দীপকে কবিতার এ বিষয়টি অনুপস্থিত।
প্রকৃতির রূপের সঙ্গে মানুষের মনের যোগসূত্র আছে। এ কারণেই বসন্তকালে মানুষ খুব আনন্দিত হয়, আবার শীতের দিনে মানুষ চুপচাপ ও নির্জীব হয়ে পড়ে। ঠিক এভাবেই বর্ষার দিনে মানুষের মন উদাসী হয়ে ওঠে। বহুদিনের পুরানো স্মৃতি মনে জেগে ওঠে। 'বৃষ্টি' কবিতায় এ বিষয়টি আছে। কিন্তু উদ্দীপকে এর বহিঃপ্রকাশ ঘটেনি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View AllAnswer
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!