বিপথগামী কিছু সেনা কর্মকর্তা সম্প্রতি তুরস্কে সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন। মধ্যরাতে তারা ভারী অস্ত্রশস্ত্রসহ ট্যাঙ্ক, কামান, জঙ্গি বিমান ইত্যাদি নিয়ে আক্রমণ চালিয়ে রাজধানী শহরসহ রেডিও ও টেলিভিশন স্টেশন দখল করে নেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান সে সময় অন্য একটি শহরে অবস্থান করছিলেন। অভ্যুত্থানের খবর শুনে তাৎক্ষণিক তিনি তাঁর স্মার্ট ফোনে একটি ভিডিও বার্তা রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেন এবং এতে তিনি দেশপ্রেমিক জনগণকে অভ্যুত্থানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ তার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে রাতের অন্ধকার ছাপিয়ে রাস্তায় নেমে আসে এবং অভ্যুত্থান ব্যর্থ করে দেয়।

"জাতির ক্রান্তিলগ্নে এরদোগানের চেয়ে বঙ্গবন্ধুর অবদান অনেক ব্যাপক ও বিস্তৃত"- উদ্দীপক ও 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

Updated: 9 months ago
উত্তরঃ

"জাতির ক্রান্তিলগ্নে এরদোগানের চেয়ে বঙ্গবন্ধুর অবদান অনেক ব্যাপক ও বিস্তৃত"- মন্তব্যটি যথার্থ।

জাতিকে ঐক্যবদ্ধ করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। প্রত্যেক জাতির ভাগ্যেই দুর্যোগ-বিপর্যয় থাকে। তা কাটিয়ে উঠতে প্রয়োজন যোগ্য নেতৃত্বের। নেতৃত্বশূন্য জাতি নানাভাবে শোষণ-বঞ্চনার শিকার হতে পারে। সেই সময় জাতিকে সঠিক পথনির্দেশনা দিতে সাহসী ও তেজোদীপ্তরা এগিয়ে আসেন।

উদ্দীপকে তুরস্কে সেনা অভ্যুত্থান রুখতে সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের সময়োচিত পদক্ষেপ ও নেতৃত্বের দিকটি প্রকাশিত হয়েছে। উদ্দীপকে প্রেসিডেন্টের আহ্বানে সে দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের সামনে বিপথগামী সেনারা টিকতে পারেনি। ফলে সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়। এ বিষয়টি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় প্রতিফলিত মুক্তির সংগ্রামে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বের সঙ্গে তুলনা করা যায়। তবে তা সমতুল্য নয়। বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল বাংলাদেশের মানুষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তিদান। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্টের এ নেতৃত্ব ছিল শুধু একটি সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়ার।

'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বঙ্গবন্ধু কীভাবে রাজনীতির কবি হয়ে উঠেছিলেন তার পরিচয় আছে। তিনি কীভাবে সময়োচিত নেতৃত্বের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করেছেন সে কথাও কবিতায় প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে প্রকাশ পায়নি। বাঙালির দীর্ঘদিনের স্বপ্ন স্বাধীনতা অর্জনে তাঁর যে অবদান তা এরদোগানের চেয়ে বহুগুণ ব্যাপক ও বিস্তৃত। তিনি বাঙালিকে ভিতর থেকে জাগিয়ে তুলে একটি সুগঠিত হানাদার বাহিনীকে রুখে দিতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সংগ্রাম-আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বুকে বুক মিলিয়ে। আর উদ্দীপকের এরদোগানের আহ্বান ছিল ভিডিওবার্তার মাধ্যমে একটি সাময়িক অভ্যুত্থান রুখে দিতে। এসব বিষয় বিবেচনায় তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

124

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে

লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে

ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: 'কখন আসবে কবি?'

এই শিশু পার্ক সেদিন ছিল না,

এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,

এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না ।

তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?

তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে

ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি ?

জানি, সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত

কালো হাত । তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ

কবির বিরুদ্ধে কবি,

মাঠের বিরদ্ধে মাঠ,

বিকেলের বিরুদ্ধে বিকেল,

উদ্যানের বিরুদ্ধে উদ্যান,

মার্চের বিরুদ্ধে মার্চ,

হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,

শিশু পারকের রঙিন দোলনায় দল খেতে খেতে তুমি

একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে 

লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প।

সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর।

না পার্ক না ফুলের বাগান,—এসবের কিছুই ছিল না,

শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত

ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়।

আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল

এই ধু ধু মাঠের সবুজে।

কপালে কব্জিতে লালসালু বেঁধে

এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,

লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক,

হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,

নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে

আর তোমাদের মতো শিশু পাতা-কুড়ানিরা দল বেঁধে ।

একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল

প্রতীক্ষা মানুষের : ‘কখন আসবে কবি?' ‘কখন আসবে কবি?’

শত বছরে শত সংগ্রাম শেষে,

রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে

অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন ।

তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,

হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার

সকল দুয়ার খোলা । কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি :

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের ।

                                                                                  (সংক্ষেপিত)
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews