জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে যেমন ভালবাসতেন, তেমনি বাংলার জনগণের অন্তরেও ছিল তার জন্য অসামান্য ভালবাসা। তাঁর আবেগ, বাগ্মীতা, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এগিয়ে যাবার মানসিকতা ইত্যাদি সাধারণ মানুষকে অতি সহজেই বিমোহিত করতো। তাঁর নেতৃত্বের ওপর আস্থা রেখেই বাংলার জনগণ তাঁর ডাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

Updated: 9 months ago
উত্তরঃ

সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার।

উত্তরঃ

ম্যাক্স ওয়েবারের সমাজ বিশ্লেষণের পদ্ধতি হলো আদর্শ নমুনা।

কোনো সামাজিক প্রপঞ্চ বা ঐতিহাসিক সত্তাকে জানতে হলে, বিশ্লেষণ করতে হলে তার আদর্শ নমুনা তৈরি করতে হবে। আর এ নমুনা তৈরির জন্য বিজ্ঞানীকে অন্তর্দৃষ্টির আশ্রয় নিতে হবে। একটি প্রপঞ্চকে সাধারণ বৈশিষ্ট্য ও যৌক্তিকতাকে আদর্শ ধরে নিয়ে অন্য প্রপঞ্চকে তার সাথে মিল বা অমিলের ভিত্তিতে বিবেচনা করতে হবে। ম্যাক্স ওয়েবারের আদর্শ নমুনা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে এক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও পদ্ধতির প্রবর্তন। তিনি আমলাতন্ত্রকে আদর্শ নমুনার ভিত্তিতে বিশ্লেষণ করেছেন।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত নেতার ভূমিকা ম্যাক্স ওয়েবার প্রদত্ত ঐন্দ্রজালিক কর্তৃত্বকে নির্দেশ করে।

ঐন্দ্রজালিক কর্তৃত্ব ব্যক্তির দুর্লভ প্রতিভা,' মেধাশক্তি ও অসাধারণ ব্যক্তিত্বের গুণাবলি দ্বারা অর্জিত হয়। ঐন্দ্রজালিক কর্তৃত্ব ব্যক্তির আবেগ-আপ্লুত মনোভঙ্গি, বীরত্ব ও স্মরণীয় চারিত্রিক দৃঢ়তার ওপর প্রতিষ্ঠিত। প্রচলিত ধারণায় এটি বিধাতা প্রদত্ত বলে মেনে নেওয়া হয়। সততা, সৎসাহস, বাকশক্তি ইত্যাদি দ্বারা ঐন্দ্রজালিক কর্তৃত্ব লাভ করা যায়।

উদ্দীপকে দেখতে পাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আবেগ, বাগ্মীতা, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এগিয়ে যাবার মানসিকতা ইত্যাদির মাধ্যমে সমস্ত বাংলার মানুষের ভালবাসা, অর্জন করেছিলেন, যার ফলে তার ডাকে সমস্ত বাংলার মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আর এটি সম্ভব হয়েছিল তার ঐন্দ্রজালিক কর্তৃত্বের কারণেই।

উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে ম্যাক্স ওয়েবার বর্ণিত ঐন্দ্রজালিক কর্তৃত্ব রয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত কর্তৃত্ব অর্থাৎ ঐন্দ্রজালিক কর্তৃত্ব মানবসমাজ পরিবর্তনে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম- বক্তব্যটি যৌক্তিক।

বিশ্ব ইতিহাসে অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে শুধুমাত্র ব্যক্তির গুণাবলির মাধ্যমে মানবসমাজ পরিবর্তন হয়েছে। আমেরিকার দিকে তাকালে দেখা যায়, আব্রাহাম লিংকন তার ব্যক্তিগত গুণাবলির মাধ্যমে আমেরিকার দাস প্রথা বিলুপ্ত করেছিলেন, যা তার সম্মোহনী কর্তৃত্ব বা ঐন্দ্রজালিক কর্তৃত্বের ফলেই সম্ভব হয়েছিল। আবার আফ্রিকার দিকে তাকালে দেখা যায়, নেলসন ম্যান্ডেলা তার ঐন্দ্রজালিক কর্তৃত্ববলে দেশ থেকে বর্ণ প্রথা উচ্ছেদ করেছিলেন। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন ঐন্দ্রজালিক কর্তৃত্বের অধিকারী। তার ডাকে সমস্ত বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল। আর এটি সম্ভব হয়েছিল তার গুণাবলির কারণেই। সর্বোপরি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর মহান গুণাবলির মাধ্যমে মানবসমাজে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। তার আবির্ভাবের পূর্বে সমস্ত আরববাসীরা ছিল অন্ধকারে নিমজ্জিত। সেখান থেকে তিনি তাদেরকে আলোর পথে নিয়ে এসেছিলেন শুধুমাত্র তাঁর ঐন্দ্রজালিক কর্তৃত্ব বলে।

উপরের আলোচনা থেকে বলা যায়, ঐন্দ্রজালিক কর্তৃত্বের মাধ্যমে মানবসমাজে পরিবর্তন আনা সম্ভব। 

77

Related Question

View All
উত্তরঃ

সমাজস্থ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর মধ্যে সাম্যের অভাবই সামাজিক অসমতা।

অসমতা বলতে মূলত সমতার অভাবকে বোঝায়। মানুষের পদমর্যাদা, ক্ষমতা, সম্পদ, সুযোগ প্রভৃতির ভিত্তিতে সামাজিক ক্ষেত্রে সৃষ্ট অসম ও অনাকাঙ্ক্ষিত পার্থক্যই হলো সামাজিক অসমতা। মানবসমাজ বিভিন্ন আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বৈচিত্র্যময় বিষয়ের ভিত্তিতে বিভাজিত। মানবসমাজের এ বৈচিত্র্যপূর্ণ বিভাজন সমাজজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে লক্ষ করা যায়।

7.5k
উত্তরঃ

উদ্দীপকে ধর্ম নামক সর্বজনীন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে।

মানবসমাজে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ও সর্বজনীন প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এর ইংরেজি প্রতিশব্দ হলো 'Religion' যার অর্থ বন্ধন বা সংহতি। ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, ধর্ম হলো এমন একটি ধারণা যা কোনো একটি বিশেষ শক্তিধর সত্তায় বিশ্বাস স্থাপনের মাধ্যমে অভিন্ন ধারণা পোষণকারীদের ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে রাখে। নৃবিজ্ঞানী জেমস ফ্রেজার বলেন, "ধর্ম হচ্ছে অলৌকিক শক্তিতে বিশ্বাস। আর এ শক্তি মানবজীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।" সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, "ধর্ম কেবল মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে তা নয়, ধর্ম মানুষ ও অন্য কোনো উর্ধ্ব শক্তির মধ্যে সম্পর্কের সৃষ্টি করে।" মানব সমাজের বিভিন্ন পাঠে বিভিন্ন স্থানে ধর্মের বিচিত্র রূপ লক্ষ করা যায়। প্রাচীনকাল হতেই মানুষ কোনো শক্তির ওপর ভয় ও বিশ্বাস স্থাপন করে মনস্তাত্ত্বিক পরিতৃপ্তির সাথে ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করে আসছে। বিপদ আপদ হতে মুক্তি পাবার আশায় মানুষ প্রার্থনা করছে। আর এ প্রার্থনাকে কেন্দ্র করে ইহজাগতিক মুক্তির লক্ষ্যে নির্মিত সংস্কৃতি থেকেই ধর্মের উৎপত্তি।

উপরের আলোচনা ও ধর্মের সংজ্ঞা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে ধর্ম নামক সর্বজনীন প্রতিষ্ঠানকেই ইঙ্গিত করা হয়েছে।

333
উত্তরঃ

মানব সৃষ্টির শুরু থেকেই উক্ত প্রতিষ্ঠান তথা ধর্ম; সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে- আমি এ উক্তির সাথে একমত।

ধর্মের একটি সামাজিক দিক রয়েছে। সামাজিক সংহতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে ধর্ম তার সামাজিক ভূমিকা পালন করে থাকে। ব্যক্তি মানুষের আচার-আচরণ এবং সমাজজীবনের ধারা ধর্মীয় অনুশাসনের দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়। প্রকৃতপক্ষে, ধর্মীয় অনুশাসনের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন প্রভাব সামাজিক ব্যক্তিবর্গের পারিবারিক ও গোষ্ঠীজীবনের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে আছে। বিশেষ করে মানুষের প্রাত্যহিক জীবনধারার ওপর ধর্মীয় অনুশাসনের প্রভাব অপরিসীম। ধর্ম মানুষকে নীতিবান করে তুলে এবং সামাজিক বিধি-নিষেধ মেনে চলতে উৎসাহিত করে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারে। ধর্মীয় আচার- অনুষ্ঠানের মাধ্যমে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। এর ফলে মানুষের আচার-ব্যবহার স্বভাবতই সংযত হয়ে পড়ে। ধর্ম বিশ্বাসের পরিপ্রেক্ষিতে মানুষের মনে উদয় হয় ভয় মিশ্রিত এক শ্রদ্ধা-ভক্তির মনোভাব। এই মনোভাবের ভিত্তিতে ব্যক্তি মানুষ তার বাহ্যিক আচার-আচরণকে সংযত ও নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়। সমগ্র সমাজকে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ধর্মের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ধর্মীয় অনুশাসনের প্রভাব ও প্রতিক্রিয়া সমাজজীবনের প্রায় সকল ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। তাই বলা যায় যে, মানব সৃষ্টির শুরু থেকেই ধর্ম সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর এ কারণেই আমি প্রশ্নোল্লিখিত উক্তির সাথে সহমত পোষণ করি।

281
উত্তরঃ

মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হলো সংস্কৃতি।

295
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews