এন্ডোস্কোপি চিকিৎসা পদ্ধতি ও রেডিওথেরাপি দুটি সম্পূর্ণ ভিন্ন চিকিৎসা পদ্ধতি। এন্ডোস্কোপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে কোনো প্রকার অস্ত্রোপচার না করেই শরীরের ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। যেমন- গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালি, স্ত্রী প্রজননতন্ত্রের প্রভৃতি সমস্যা দেখা দিলে ডাক্তার এন্ডোস্কোপি করতে বলেন। অন্যদিকে রেডিওথেরাপি হলো ক্যান্সার আরোগ্য বা নিয়ন্ত্রনের একটি কৌশল। এর মাধ্যমে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয়েছে সে অঙ্গের কোষগুলো ক্ষতিগ্রস্ত করা হয়। সুস্থ কোষগুলো এই ক্ষয় পূরণ করতে পারে। তবে ক্যান্সার আক্রান্ত কোষগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। অনেক রোগীর ক্ষেত্রে এটিই একমাত্র চিকিৎসা। অপরদিকে এন্ডোস্কোপি একমাত্র চিকিৎসা পদ্ধতি নয়। ডাক্তার যখন CT Scan বা আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হতে পারেন না তখনই কেবল এন্ডোস্কোপি করতে বলেন। তাছাড়া এন্ডোস্কোপির তুলনায় রেডিথেরাপির মৃত্যুঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া বেশি।
টি আমলেন এবং
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!