মেধা হলো ব্যক্তির জ্ঞানগত মানসিক ক্রিয়াগুলোর একটি সমন্বিত বিশেষ মানসিক ক্ষমতা বা সামর্থ্য।
বংশগত প্রভাব ও পরিবেশের প্রভাবের কারণে ব্যক্তিতে ব্যক্তিতে বুদ্ধির পার্থক্য হয়।
প্রত্যেক ব্যক্তির বুদ্ধি এক রকম নয়। বুদ্ধির আন্তঃব্যক্তিক বা ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্যে দুই ধরনের প্রভাব লক্ষ করা যায়। যথা- বংশগত প্রভাব ও পরিবেশের প্রভাব। পিতা-মাতা বা পূর্বপুরুষদের নিকট থেকে জন্মগতভাবে বুদ্ধির ওপর বংশগতির প্রভাব পরিলক্ষিত হয়। বুদ্ধিতে যেমন বংশগত - প্রভাব পড়ে তেমনি আবার পরিবেশের প্রভাবও পরিলক্ষিত হয়।
উদ্দীপকে কাজলের সমস্যাকে বুদ্ধি প্রতিবন্ধিতা বলে।
কোনো শিশু বা ব্যক্তির বুদ্ধিবৃত্তিমূলক কাজে গড়ের চেয়ে কম দক্ষতা থাকা, সমাজে খাপ খাইয়ে চলার অক্ষমতা এবং কোনো সমাজ উপযোগী আচরণ করতে ব্যর্থ হওয়াকে বুদ্ধি প্রতিবন্ধিতা বলে। এদের বুদ্ধিগত বিষয়ে সীমাবদ্ধতা থাকে এবং দীর্ঘমেয়াদী স্মৃতির তুলনায় স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি দুর্বল। এদের প্রচলিত লেখাপড়ায় সমস্যা থাকে এবং সমবয়সীদের তুলনায় ভাষাগত দক্ষতায় পিছিয়ে থাকে। বুদ্ধি প্রতিবন্ধিরা অনেক সময় নিজেদের ভালো-মন্দ বুঝতে পারে না। এরা অধিক মাত্রায় ব্যর্থতা বা হতাশার শিকার হয়। ফলে ব্যক্তিত্বে সমস্যা দেখা দেয়।
উদ্দীপকে দেখা যায়, কাজলের বাকশক্তি ও শারীরিক দক্ষতার অভাব আছে। তার চেহারাতে বোকা বোকা ভাবসহ পড়ালেখাতেও বেশ পিছিয়ে আছে। সুতরাং বলা যায় কাজল বুদ্ধি প্রতিবন্ধি। আরও সুনির্দিষ্ট ভাবে বললে সে একজন মধ্যম বুদ্ধি প্রতিবন্ধি। তবে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে জীবন-যাপনে স্বনির্ভরশীল করে তোলা যায়।
কাজলের সমস্যা নিরসনের জন্য বাবা-মা মনোচিকিৎসা, কাউন্সেলিং, থেরাপি প্রভৃতি পদক্ষেপ নিয়েছেন।
বুদ্ধি প্রতিবন্ধিতা একটি বিকাশজনিত ত্রুটি যা সম্পূর্ণরূপে কোনো অবস্থাতেই দূর করা সম্ভব নয়। তবে সাম্প্রতিককালে এর প্রতিকারমূলক ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। ফলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বুদ্ধি প্রতিবন্ধিতার নির্ভরশীলতাকে অনেকাংশে হ্রাস করা যায় এবং তাদেরকে সমাজে পুনর্বাসিত করাও সম্ভব হয়। আর এ জন্য প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন ধরনের মনোচিকিৎসা প্রদানের পাশাপাশি, সামাজিক ও পারিবারিক সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি।
উদ্দীপকে দেখা যায়, মধ্যম বুদ্ধি প্রতিবন্ধি কাজলের সমস্যা নিরসনের জন্য বাবা-মা নিয়মিত ডাক্তার ও মনোবিজ্ঞানীর পরামর্শ নিচ্ছেন। কাজলের শারীরিক দক্ষতার যে ত্রুটি রয়েছে তা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করে রোগের গতি রোধ করা যায়। এক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা ফলপ্রসূ বলে কাজলের বাবা-মা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। এছাড়া শারীরিক সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপিও নিয়ে থাকতে পারেন। বাকশক্তির সমস্যা নিরসনে তারা স্পিচথেরাপি নিতে পারেন। এছাড়া বোকা বোকা ভাব ও পড়ালেখায় পিছিয়ে থাকার মতো সমস্যাগুলো নিরসনে মনোবিজ্ঞানীর মাধ্যমে কাউন্সেলিং করেছেন।
পরিশেষে বলা যায়, উপরের পদক্ষেপগুলো গ্রহণ করায় কাজল উপযোজনশীল আচরণ করতে শিখবে।
Related Question
View Allমেধা হলো ব্যক্তির জ্ঞানগত মানসিক ক্রিয়াগুলোর একটি সমন্বিত বিশেষ মানসিক ক্ষমতা বা সামর্থ্য।
বংশগতসূত্রে প্রাপ্ত সম্ভাবনাকে বিকশিত করার জন্য যথোপযুক্ত পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব বিশেষভাবে দায়ী। অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেয়া যায়, তাহলে ফলাফলে দেখা যায় শিশুর বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। এছাড়া পারিবারিক পরিবেশের আরো অনেক উপাদান যেমন- পিতামাতার শিক্ষা, পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা, পুষ্টি, বাড়ির অবস্থান ও সামাজিক পারিপার্শ্বিকতা ইত্যাদি বুদ্ধির বিকাশের সাথে জড়িত।
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত মানসিক ক্ষমতাটি হলো বুদ্ধি।
ডেভিড ওয়েক্সলারের মতে, “বুদ্ধি হচ্ছে ব্যক্তির এমন বহুমুখী ক্ষমতা যা দ্বারা ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে কাজ করে, যুক্তিযুক্তভাবে চিন্তা করে এবং - পরিবেশের সাথে কার্যকরভাবে প্রতিক্রিয়া করে।” সুতরাং বুদ্ধি ব্যক্তির এমন ক্ষমতা যার দ্বারা সে জগতের সব বিষয় সম্পর্কে অবহিত হতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে 'সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বুদ্ধিকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে যে বিষয়গুলো পাওয়া যায় তা হলো- উদ্দেশ্যের সাথে উপায়ের সামঞ্জস্যকরণ, বস্তুবিবর্জিত সাধারণ চিন্তার ক্ষমতা, নতুন পরিবেশে-মোকাবিলা করা এবং অতীত থেকে অভিজ্ঞতা অর্জন। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ শ্রেষ্ঠ মানসিক ক্ষমতা বলতে বুদ্ধিকেই বোঝানো হয়েছে।
মানুষের জীবনে বুদ্ধি একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বুদ্ধির কমবেশি ব্যবহার ছাড়া মানুষ বাঁচতে পারে না। যার যত বেশি বুদ্ধি থাকবে জীবনে সে তত বেশি সাফল্য লাভ করতে পারবে। তাই বলা যায়, বুদ্ধি হলো কাজ বা আচরণের একটি গুণগত উৎকর্ষের সূচক।
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত রীমা ও সীমার বুদ্ধি পরিমাপে প্রয়োগকৃত অভীক্ষাগুলো হলো যথাক্রমে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা এবং দলগত বুদ্ধি অভীক্ষা।
যেসব বুদ্ধি অভীক্ষার সাহায্যে কেবল একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, সেসব অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলে। অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষার সাহায্যে একসাথে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা যায়। এজন্য দলগত বুদ্ধি অভীক্ষায় সময় কম লাগে। অন্যদিকে ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় সময় বেশি লাগে। ব্যক্তিগত 'বুদ্ধি 'অভীক্ষায় অভীক্ষার্থীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে এবং ফলাফল বেশি নির্ভরযোগ্য। অন্যদিকে দলগত অভীক্ষায় অভীক্ষার্থীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে না এবং ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ফলাফল কম নির্ভরযোগ্য। এ অভীক্ষায় অভীক্ষকের পরিশ্রম ব্যক্তিগত অভীক্ষার তুলনায় কম হয়।
ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী কোনো সমস্যার সমাধানে ব্যর্থ হলে অভীক্ষক তাকে সহযোগিতা করতে পারেন। কিন্তু দলগত অভীক্ষায় এরূপ ক্ষেত্রে অভীক্ষার্থীকে কোনো সহযোগিতা করা সম্ভব হয় না।
দলগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা সহজ। কিন্তু ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা কঠিন। দলগত বুদ্ধি অভীক্ষায় ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ব্যয় কম হয়। এ অভীক্ষায় অভীক্ষককে খুব দক্ষ না হলেও চলে। কিন্তু ব্যক্তিগত অভীক্ষায় অভীক্ষককে অবশ্যই দক্ষ হতে হবে। ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে বহুল ব্যবহৃত অভীক্ষা হলো স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভীক্ষা এবং ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা।
অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে আর্মি আলফা অভীক্ষা এবং. আমি বিটা অভীক্ষা উল্লেখযোগ্য।
পরিশেষে বলা যায়, বুদ্ধিকে বাইরে থেকে এককভাবে বস্তু বা পদার্থের মতো পরিমাপ করা যায় না। বুদ্ধি পরিমাপ করতে সুনির্দিষ্ট পদ্ধতিতে কিছু অভীক্ষার প্রয়োজন।
'CA' এর পূর্ণরূপ হলো- Chronological Age.
বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের কারণ বংশগত প্রভাব ও পরিবেশের প্রভাব।
প্রত্যেক ব্যক্তির বুদ্ধি এক রকম নয়। বুদ্ধির আন্তঃব্যক্তিক পার্থক্যে দু'ধরনের কারণ বা প্রভাব লক্ষ করা যায়। যথা- বংশগত প্রভাব ও 'পরিবেশের প্রভাব। পিতা-মাতা বা পূর্বপুরুষদের নিকট থেকে জন্মগতভাবে বুদ্ধির ওপর বংশগতির প্রভাব পরিলক্ষিত হয়। বুদ্ধিতে যেমন বংশগত প্রভাব পড়ে তেমনি আবার পরিবেশের প্রভাবও পরিলক্ষিত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!