জার্মানি, স্পেন ও ইতালি অর্থনৈতিকভাবে উন্নত তিনটি দেশ। একই মহাদেশের এই দেশগুলোর উন্নতির পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক জোট। এই জোটের অধীন দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে থাকে। পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন ও সম্পর্ক উন্নয়নে এ জোট বিশ্বের অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

প্রজনন শিল্প হলো সেই ধরনের শিল্প যে শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এ শিল্পের মাধ্যমে গাছপালা ও প্রাণীর বংশ বৃদ্ধি করা হয়। যেমন- নার্সারি, পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, হ্যাচারি ইত্যাদি।

উত্তরঃ

যে চুক্তির মাধ্যমে প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী বিমাগ্রহীতার আর্থিক ঝুঁকি গ্রহণ করে তাকে বিমা বলা হয়।

মানুষের জীবন ও জীবিকা এবং সম্পদাদি বিভিন্ন রকম ঝুঁকির হাত হতে আর্থিকভাবে রক্ষার ব্যবস্থাই হলো বিমা। একটি ছোট দুর্ঘটনা বা রোগশোক কোনো ব্যক্তির জীবন-আলো যেমন নিভিয়ে দিতে পারে, তেমনি পারে তাকে শারীরিকভাবে অক্ষম ও অকার্যকর করে দিতে এমনকি সম্পদ ধ্বংস হওয়ার ফলে নিঃস্ব হয়ে পড়তে পারে ব্যক্তি বা প্রতিষ্ঠান। এরূপ অসহায় ও নিঃস্ব অবস্থা হতে ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে আর্থিকভাবে রক্ষা করার একটি আধুনিক ব্যবস্থা বিমা নামে অভিহিত। বিমা মানুষের অসহায় অবস্থাকে আর্থিকভাবে মোকাবিলার একটি বিশেষ কৌশল।

উত্তরঃ

উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন (EU) অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে।

ইউরোপীয় দেশসমূহের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। এ ইউনিয়নের সদস্যসংখ্যা ২৭। ২০০২ সালে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা 'ইউরো' চালু করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭ রাষ্ট্রের মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, গ্রিস, সুইডেন, স্পেন প্রভৃতি উল্লেখযোগ্য।

উদ্দীপকে দেখা যায়, জার্মানি, ফ্রান্স ও ইতালি প্রভৃতি দেশ অর্থনৈতিক ও ব্যবসায়িক সমৃদ্ধির জন্য বিশ্বখ্যাত অর্থনৈতিক জোট গঠন করে। যেখানে সদস্য দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে মুক্ত বাণিজ্য কার্যক্রম অব্যাহত রেখেছে। যেহেতু জার্মানি, ফ্রান্স ও ইতালি ইউরোপীয় ইউনিয়ন নামক অর্থনৈতিক জোটের সদস্য এবং উক্ত দেশগুলো ইউরো নামক মুদ্রা ব্যবহার করে অবাধ ও মুক্ত বাণিজ্য সুবিধা লাভ করে। তাই বলা যায়, উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে।

উত্তরঃ

হ্যাঁ, আমার মতে উন্নয়নশীল দেশগুলোর জন্য এ জোট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন (EU) অনুসরণীয় হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নিজেদেরকে একটি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে বড় ও সফল একটি আঞলিক সংস্থা যা সবার নিকট ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল।

EU এর মূল কার্যাবলি হলো ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বাণিজ্য ব্যবধান কমাতে এবং বিভিন্ন কারিগরি ও প্রশিক্ষণমূলক সহযোগিতা বাড়াতে সম্মিলিত ভূমিকা পালন করে। তাই EU ভুক্ত দেশগুলো অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। ফলে ধনী দেশগুলোর পাশাপাশি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোও দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কম উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডসহ ব্যবসায় সম্প্রসারণে সহায়ক হয়। সর্বোপরি উন্নয়নশীল দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের মতো জোট বিভিন্ন সুযোগ সৃষ্টি করবে এবং স্বার্থের পক্ষে সহায়ক হবে।

সুতরাং উন্নয়নশীল দেশগুলোর জন্য উদ্দীপকের এ জোট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন (EU) অনুসরণীয় হতে পারে বলে আমি মনে করি।

247

প্রকৃতির স্বাভাবিক নিয়মে বনে গাছ বড় হয়, সেবা যত্নের তেমন প্রয়োজন হয় না। সাগরে মাছ পাওয়া যায়, খাদ্য-খানা দেয়া ও যত্ন আবশ্যক হয় না। কিন্তু যখন বনায়ন করা হয়, মাছ চাষ করা হয় তখন অনেক সেবা- যত্নের প্রয়োজন পড়ে । ফরেস্ট অফিসার লাগে, ফিশারি অফিসার লাগে এবং আরও কত কিছুর প্রয়োজন পড়ে- যার সহযোগিতা ব্যতিত এ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। তাই আজকের দিনে কার্যকর সহায়ক সেবা ছাড়া কোনো জিনিসই সঠিকভাবে গড়ে তোলা, লালন-পালন ও পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসায়ের ক্ষেত্রে এ বিষয়টি আরও বেশি প্রযোজ্য। একটা দেশে ব্যবসায় কতটা স্বচ্ছন্দ্বের সাথে গড়ে উঠবে, পরিচালিত হবে-তার সাথে এই সহায়ক সেবা সম্পর্কযুক্ত। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আগামী দিনে ব্যবসায় গড়তে ও ব্যবসায় সম্পর্কে জ্ঞান অর্জনে এই সহায়ক সেবাগুলো সম্পর্কে ধারণা লাভ এবং কী, কোথায়, কিভাবে ও কতটা পাওয়া যায় সেই সম্পর্কে জ্ঞান লাভ অপরিহার্য ।

চিত্র : ব্যবসায়ে সহায়ক ভূমিকা পালনকারী ঢাকার মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংক ভবন

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. সহায়ক সেবার ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে

২. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৩. বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যাকরতে পারবে

৪. এসএমই ফাউন্ডেশন (SME) থেকে প্রাপ্ত সহায়তাব্যাখ্যা করতে পারবে

৫. বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতেপারবে

৬. শিল্প ও বণিক সমিতি এবং বিজিএমইএ থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৭. রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৮. ব্যবসায় সহায়তা দানকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা ও কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews