জাহিদ ট্রেডার্স একটি প্রকল্পে ১৬,০০,০০০ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম তিন বছরে প্রাক্কালিত আয় যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৭,০০,০০০ টাকা এবং ৯,০০,০০০ টাকা। অন্যান্য চলতি খরচ প্রতি বছর আয়ের ৩৫% এবং কর ৩০% অনুমান করা হয়েছে। 

Updated: 9 months ago
উত্তরঃ

মূলধন বাজেটিং এর পদ্ধতি ৪টি।

উত্তরঃ

মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের একটি মূল্যায়ন প্রক্রিয়া।

মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে একটি বিনিয়োগের লাভজনকতা সম্পর্কে জানা যায়। আবার, ঐ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনাও এ প্রক্রিয়ায় জানা সম্ভব। এছাড়া একাধিক বিকল্প বিনিয়োগ সিদ্ধান্ত থাকলেও এ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোত্তম বিকল্পটি নির্বাচন করা যায়।

উত্তরঃ

জাহিদ ট্রেডার্সের গড় মুনাফার হার নির্ণয়

বিবরণ

পরিমাণ (টাকায়)

বছর-১

বছর-২

বছর-৩

আয়

বাদ: চলতি ব্যয় (আয়ের ৩৫%)

বাদ: অবচয়

মুনাফা/ক্ষতি

বাদ: কর (৩০%)

নিট মুনাফা/ক্ষতি

৪,০০,০০০

১,৪০,০০০

৫,৩৩,৩৩৩

(২,৭৩,৩৩৩)

(২,৭৩,৩৩৩)

৭,০০,০০০

২,৪৫,০০০

৫,৩৩,৩৩৩

(৭৮,৩৩৩)

(৭৮,৩৩৩)

৯,০০,০০০

৩,১৫,০০০

৫,৩৩,৩৩৪

৫১,৬৬৬

১৫,৫০০

৩৬,১৬৬

উত্তরঃ

বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে প্রকল্পের বা বিকল্পগুলোর যথাযথ মূল্যায়নের মাধ্যমে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোনো বিনিয়োগ প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ বিবেচনা করে লাভজনক ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের একটি মূল্যায়ন প্রক্রিয়া।
উদ্দীপকে জাহিদ ট্রেডার্স একটি প্রকল্পে ১৬,০০,০০০ টাকা বিনিয়োগ করায় সিদ্ধান্ত নিয়েছে। প্রথম তিন বছরে প্রাক্কলিত আয় যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৭,০০,০০০ টাকা এবং ৯,০০,০০০ টাকা। এছাড়া অন্যান্য চলতি খরচ ও করের হার যথাক্রমে ৩৫% ও ৩০%। উক্ত তথ্য থেকে প্রকল্পটির গড় ক্ষতির হার বের করা হয়েছে ১৩.১৫%।
মূলধন বাজেটিং-এর মাধ্যমে কোনো বিনিয়োগ প্রকল্প থেকে বিক্রয়,
চলতি খরচ, কর, অবচয় ইত্যাদি প্রাক্কলন করা হয়। এরপর সবকিছুকে বিবেচনায় নিয়ে নিট লাভ ও নগদ প্রবাহ প্রাক্কলন করা হয়। এক্ষেত্রে
মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল প্রয়োগ করে বিনিয়োগের লাভজনকতা বিচার করা হয়। এ প্রক্রিয়ায় উদ্দীপকের প্রকল্পটি ক্ষতি নির্দেশ করছে। তাই এ প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে না। সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং এর মূল্যায়ন পদ্ধতিগুলো বিনিয়োগকারীকে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

146

যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের উপর। উদ্যোক্তাকে ব্যবসায় পরিচালনার বিভিন্ন সময় স্থায়ী সম্পত্তি যেমন: জমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়, এসব স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে ছাড়া—এরকম অনেক দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। এসব বিনিয়োগ সিদ্ধান্ত কোম্পানির জন্য কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কি না, সেজন্য এসব বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নের জন্য কিছু পদ্ধতি বা নীতিমালা দরকার। অর্থায়নের যে সব পদ্ধতি বা নীতিমালা এসব দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে, সে সম্পর্কে আমরা এ অধ্যায়ে জানতে পারব ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা- 

  • মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মূলধন বাজেটিং- এর উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।
  • মূলধন বাজেটিং- এর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারব।
  • মূলধন বাজেটিং - এর বিভিন্ন কৌশলের সীমাবদ্ধতাসমূহ চিহ্নিত করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews