জাহিদ হাওলাদারের মতো মানুষদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে তুমি কী কী সুপারিশ করবে? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকের জাহিদ হাওলাদার একজন নিরক্ষর দিনমজুর। নিরক্ষরতার কারণে তিনি কাজের ক্ষেত্রে ভীষণ ঠকে যাচ্ছেন। তাই তিনি ক্ষোভে, দুঃখে স্থানীয় এক নৈশ বয়স্ক শিক্ষাকেন্দ্রে ভর্তি হন। তার মতো মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে আমার যে সুপারিশ তা নিম্নে উপস্থাপন করা হলো-

প্রথমত, নিরক্ষরতা দূরীকরণে শিক্ষিত বেকার সমস্যার সমাধান করা প্রয়োজন। সে সঙ্গে শিক্ষার মর্যাদা বৃদ্ধি করাও অতীব প্রয়োজন। নিরক্ষরতা দূর করতে এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

দ্বিতীয়ত, বয়স্ক শিক্ষাদান কর্মসূচি বয়স্কদের পেশার সঙ্গে যাতে সংগতিপূর্ণ হয় সেজন্য বিশেষ পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। পর্যাপ্ত বৃত্তি, শিক্ষা ঋণ প্রকল্প চালু ও শিক্ষার উপকরণ সহজলভ্য করার ব্যবস্থা নেওয়াও আশু জরুরি।

তৃতীয়ত, গ্রামের যেসব বাবা-মা নানা কারণে তাদের সন্তানদের সংসারের কাজে লাগাতে বাধ্য হন, তাদের সন্তানদের জন্য গ্রাম এলাকায় স্বল্পমেয়াদি অথবা দীর্ঘমেয়াদি নৈশকালীন শিক্ষাব্যবস্থা -প্রবর্তন করা যেতে পারে।

চতুর্থত, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। বস্তুত যে শিক্ষাজীবন পেশার সাথে সংগতিপূর্ণ নয়, সে শিক্ষা মানুষকে কর্মবিমুখ করে। যে শিক্ষা আমাদের আর্থসামাজিক নিরাপত্তা বিধানে ব্যর্থ হয় সে শিক্ষা গ্রহণে কেউই এগিয়ে আসতে পারে না। তাই শিক্ষাব্যবস্থা হতে হবে বাস্তবমুখী।

উতাই জাহিদ হাওলাদারের মতো সমাজের অনগ্রসর অংশকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্তির জন্য তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া জরুরি এবং উপরোক্ত সুপারিশগুলো এক্ষেত্রে ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।

100

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

804
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews