জীবের বংশগতির বৈশিষ্ট্রের বাহক হলো: গলজিবস্তু/ক্রোমোজোম/সেন্ট্রোজোম

Updated: 2 months ago
উত্তরঃ

ক্রোমোজোম জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
286

ক্রোমোজোম (Chromosome)

নিউক্লিয়াসের ভিতর অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যে সব তম্ভর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তাকে ক্রোমোসোম বলে। ১৮৮৮ সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার (Waldeyer) কোষ বিভাজনের প্রোফেজ দশায় প্রাপ্ত দণ্ডাকার গঠনের ক্রোমাটিনের নাম দেন ক্রোমোসোম। ক্রোমোসোমকে জীবের বংশগতির ধারক ও বাহক বলা হয়। ক্রোমোসোমে DNA, RNA, প্রোটিন প্রভৃতি থাকে। ক্রোমোসোম দুই প্রকার। যথা: (ক) অটোসোম, (খ) সেক্স- ক্রোমোসোম।

যে সকল ক্রোমোসোম জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে অটোসোম বলে। আবার যে ক্রোমোসোম জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে সেক্স ক্রোমোসোম বলে। মানুষের দেহকোষে ২৩ জোড়া (৪৬টি) ক্রোমোসোম থাকে। মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোসোম থাকে, তাদের অটোসোম বলে। মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম একজোড়া। পুরুষের দেহে XY সেক্স ক্রোমোসোম থাকে আর মহিলার দেহে XX সেক্স ক্রোমোসোম থাকে। ধান গাছে ১২ জোড়া ক্রোমোসোম থাকে। কুনোব্যাঙ এর ১১ জোড়া এবং গরুর থাকে ৩০ জোড়া।

Related Question

View All
উত্তরঃ ৪৬টি, এর মধ্যে ২টি সেক্স ক্রোমোজোম।

মানুষের দেহকোষে (somatic cell) মোট ৪৬টি ক্রোমোজোম থাকে। এই ৪৬টি ক্রোমোজোম ২৩ জোড়ায় বিভক্ত থাকে। এদের মধ্যে ২২ জোড়া বা ৪৪টি ক্রোমোজোমকে অটোসোম (autosome) এবং ১ জোড়া বা ২টি ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম (sex chromosome) বলে।

        
  • অটোসোম: এই ৪৪টি ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ ব্যতীত অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে।
  •     
  • সেক্স ক্রোমোজোম: এই ২টি ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে। মেয়েদের ক্ষেত্রে এটি XX এবং ছেলেদের ক্ষেত্রে এটি XY হয়। ডিম্বাণুতে সব সময় X ক্রোমোজোম থাকে, কিন্তু শুক্রাণুতে X অথবা Y ক্রোমোজোম উভয়ই থাকতে পারে। নিষিক্তকরণের সময় শুক্রাণু থেকে আসা ক্রোমোজোমের উপর ভিত্তি করে সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়।

উল্লেখ্য, জননকোষে (gametes - শুক্রাণু ও ডিম্বাণু) ক্রোমোজোমের সংখ্যা দেহকোষের অর্ধেক, অর্থাৎ ২৩টি করে থাকে।

Satt AI
Satt AI
1 week ago
377
উত্তরঃ

ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
241
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews