জুলাই বিপ্লব : ২০২৪

Updated: 1 month ago
উত্তরঃ

২০২৪ সালে বাংলাদেশে যে অভূতপূর্ব বৈষম্যবিরোধী আন্দোলন হয় সেটিই জুলাই বিপ্লব হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা কোটা সংক্রান্ত পরিপত্রকে অবৈধ ঘোষণা করা হয়। আর এর প্রতিক্রিয়ায় নতুন করে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একপর্যায়ে বৈষম্যবিরোধী অসহযোগ আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলন সারা দেশের শিক্ষার্থী, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এরপর ঢাকাসহ সারা দেশে আন্দোলন সহিংস হয়ে ওঠে। এসময় সারা দেশে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এই আন্দোলনে বহু নারীকে অংশগ্রহণ করতে দেখা যায়। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ছাড়া আর কোনো আন্দোলনে নারী-পুরুষ নির্বিশেষে সকলের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়নি। জুলাই বিপ্লব প্রথমে সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হলেও পরবর্তীকালে তৎকালীন সরকারের বিরোধী সকল রাজনৈতিক দলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ আন্দোলনে অংশগ্রহণ করে। ফলে এই আন্দোলন থেকে ক্রমান্বয়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। পুরো জুলাই মাসজুড়ে আন্দোলন চললেও চূড়ান্ত পরিণতি আসে ৫ আগস্ট ২০২৪। স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে এই আন্দোলন শেষ হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
30
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews