টঙ্গী শিল্প এলাকার নিকটবর্তী আবু মিয়ার ২ বিঘা কৃষি জমিতে দিন দিন উৎপাদন হ্রাস পাচ্ছে। সার ও কীটনাশক প্রয়োগ করে জমির উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হচ্ছে না। কৃষি বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি আবু মিয়াকে সমস্যার সঠিক কারণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

Updated: 5 months ago
উত্তরঃ

বিভিন্ন কারণে পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যেকোনো নেতিবাচক পরিবর্তনই হলো দূষণ।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হয়।
প্রাকৃতিক দুর্যোগসমূহ হচ্ছে- বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সুনামি, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি, নদীভাঙন প্রভৃতি। দূষণ সৃষ্টির প্রক্রিয়া ও এর প্রভাব অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা সৃষ্টিকে ত্বরান্বিত করে। যেমন- 'বায়ুদূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে এবং ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে। তাই বলা যায়, দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকে আবু মিয়ার জমিতে মাটি দূষণ সংঘটিত হয়েছিল।
টঙ্গী শিল্প এলাকায় আবু মিয়ার ২ বিঘা জমি আছে। যেখানে প্রচুর শিল্পের অবস্থান থাকায় শিল্প নির্গত বর্জ্যের কারণে পরোক্ষভাবে তার জমিতে মাটি দূষণ হয়।
শিল্পকারখানায় বর্জ্য থাকলে সেই বর্জ্য পার্শ্ববর্তী মাটিকে দূষিত করে।
শিল্পকারখানার নিক্ষেপিত বর্জ্য পদার্থ যথা: ভারী ধাতু, বিষাক্ত রাসায়নিক উপজাত পদার্থ এবং পৌরসংস্থার বর্জ্য পদার্থ যেমন-গার্বেজ, রাবিশ দ্রব্য, গ্লাস, কাগজ, ধাতব পদার্থ, প্লাস্টিক তন্তু, ব্যাটারি প্রভৃতি স্তূপীকরণ, বর্জ্য পুনরাবর্তন এবং যথাযথ ব্যবহারের অভাবে ক্রমে জলবায়ুঘটিত কারণে মাটি দূষিত হয়। এছাড়া পশু-পাখির খামারের মলমূত্র, কঠিন জ্বালানি, ছাই, কীটনাশক ও রাসায়নিক সার, মৃত জীবের ধ্বংসাবশেষ, তাপবিদ্যুৎ ও পারমাণবিক শক্তি কেন্দ্রের প্রভাব, ইটখোলার প্রভাব, ভূগর্ভস্থ পানি প্রভৃতি মাটিকে দূষিত করে।
তাই বলা যায় বিভিন্ন শিল্পকারখানা-স্থাপনের ফলে যে পার্শ্ববর্তী মাটি দূষণ হয় তার ফলে উৎপাদন হ্রাস পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকে মাটি দূষণের কথা বলা হয়েছে। বিভিন্ন দূষিত উপাদানযুক্ত হয়ে যখন উর্বর মাটি তার স্বাভাবিক কার্যক্রম হারায়, তখন মাটি দূষণ সংঘটিত হয়। বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ এ দূষণের সাথে জড়িত। কতকগুলো পদক্ষেপ এ দূষণকে কমাতে পারে।
নিচে মাটি দূষণ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করা হলো-
পশুপাখির মলমূত্র যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে রাখতে হবে। কঠিন জ্বালানি ছাই যেখানে সেখানে না ফেলে কোনো নির্দিষ্ট স্থানে জমা করে রাখলে মাটি দূষিত হতে পারে না। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা কমিয়ে জৈব সার ও জৈব-রাসায়নিক সার প্রয়োগের ব্যবস্থা করলে দূষণ কম হয়। মৃত জীবের ধ্বংসাবশেষ যেখানে সেখানে না ফেলে মাটিতে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রের নির্গত ছাই, আবর্জনা ইত্যাদি যত্রতত্র না ফেলে যথাযথ শোধনের পর নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করা দরকার। এজন্য মানুষকে সচেতন করতে হবে। যেসব আবর্জনা ও বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলা যায় সেগুলো পুড়িয়ে ফেললে ভূমি দূষণ প্রতিরোধ করা যায়। মাটিতে। ইট না পুড়িয়ে যান্ত্রিক উপায়ে কোনো মঞ্চের উপর পোড়ানোর ব্যবস্থা
করতে হবে। সেচের কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি ব্যবহার করলে জমির লবণাক্ততা বৃদ্ধিজনিত সমস্যা বন্ধ করতে হবে। এ ছাড়া দালানকোঠার। ধ্বংসাবশেষ কোনো যন্ত্র দ্বারা ধ্বংস করতে হবে বা মাটির নিচে পুঁতে ফেলতে হবে।
সর্বোপরি মাটি দূষণ প্রতিরোধের সার্বিক সচেতনতা বৃদ্ধি আবশ্যক।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
35
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বায়ুদূষণের একটি অন্যতম উৎস হলো শিল্পকারখানার ধোঁয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
73
উত্তরঃ

দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

অর্থনৈতিক দূষণের প্রত্যক্ষ ফল হলো দরিদ্রতা। যেকোনো দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বিভিন্ন কারণে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অর্থাৎ দূষণের সম্মুখীন হয় তখন উন্নয়ন থমকে দাঁড়ায় আর উন্নয়ন থমকে দাঁড়ালে একটি দেশে দরিদ্রতা নেমে আসে। কারণ অর্থনৈতিক উন্নয়নের ফলে সামগ্রিক উন্নয়ন সাধিত হয় এবং দারিদ্র্যতা দূরীকরণ হয়। তাই বলা যায়, দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
122
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস যার ভৌগোলিক অবস্থান নিচে দেখানো হলো।
বাংলাদেশের আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রসমূহ দেশের উত্তর-পূর্বাংশ, পূর্ব বাংলা এবং দক্ষিণ-পূর্বাংশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত।

বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসমূহের মধ্যে সিলেট, ছাতক, রশিদপুর, তিতাস, কৈলাসটিলা, হবিগঞ্জ, বাখরাবাদ, সেমুতাং, বেগমগঞ্জ, কুতুবদিয়া, বিয়ানীবাজার, ফেনী, কামতা, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, বেলাবো, মেঘনা, শাহবাজপুর, সাঙ্গু, বিবিয়ানা, সুন্দলপুর, শ্রীকাইল ও বাঙ্গুরা প্রভৃতি উল্লেখযোগ্য।
এদের মধ্যে সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র, যা ১৯৫৫ সালে আবিষ্কৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
111
উত্তরঃ

উদ্দীপকের শেষ বাক্যটির সারমর্ম হলো প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হয়।বাংলাদেশে ব্যাপক হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে এবং জ্বালানি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লক্ষ করা যায়। ফলে জ্বালানির কাজে ব্যবহৃত কাঠের বিকল্প হিসেবে গ্যাস অধিক গ্রহণযোগ্য। এর ফলে কাঠের ব্যবহার হ্রাস পায় যার ফলে বনজসম্পদ রক্ষা পায়। জ্বালানি হিসেবে কাঠ, কয়লার ব্যবহার অধিক হারে বায়ুদূষণ করে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের কোনো কালো ধোঁয়া নেই। ফলে প্রাকৃতিক গ্যাসের অধিক ব্যবহারের ফলে যেহেতু কাঠের ব্যবহার কম হয় তাই একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে কালো ধোঁয়া না থাকায় বায়ুদূষণ রোধ হয়।
তাই বলা যায়, উদ্দীপকের শেষ বাক্যটি সঠিক।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
100
উত্তরঃ

দুর্যোগ হলো এখন কোনো ঘটনা বা অবস্থা যা মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
93
উত্তরঃ

পরিবেশবান্ধব পরিকল্পনা টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

যেকোনো ধরনের পরিকল্পনা যদি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায় তবে তা বেশিদিন টিকে থাকতে পারে না। কারণ পৃথিবীর সবকিছুই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। পরিবেশকে হুমকির মুখে ফেলে দিতে পারে এমন পরিকল্পনা টিকে থাকে না। তাই উন্নয়নকে চিরস্থায়ী করতে অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন পরিবেশবান্ধব পরিকল্পনা।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
128
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews