টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের জলবায়ু ও মাটি আনারস  চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে এ অঞ্চলে আনারসের প্রচুর ফলন হয়। 'এনাম ফুড প্রডাক্ট' এখানে উৎপাদিত আনারস দিয়ে জুস, জ্যাম ও জেলী তৈরি করে বিক্রয়ের মাধ্যমে সুনাম অর্জন করেছে। সম্প্রতি 'সোহান ফুড প্রডাক্ট' অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আনারসের আরও উন্নতমানের জুস, জ্যাম ও জেলী তৈরি করে বিপণন শুধু করছে। এর ফলে 'এনাম ফুড প্রডাক্ট' এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা ও অন্যান্য পরিসংখ্যান বিষয়ক উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে • উঠে, তাকে জনসংখ্যাগত পরিবেশ বলে।

উত্তরঃ

যেসব অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে সামষ্টিক পরিবেশ বলে।
সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- জনমিতি, অর্থনীতি, প্রকৃতি, প্রযুক্তি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ইত্যাদি। এ উপাদানগুলোর কোনোটি সৃষ্টিকর্তার দান আবার কোনোটি মানবসৃষ্ট। বিপণনকারীর একার পক্ষে এ উপাদানগুলো নিয়ন্ত্রণ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। যদিও সামষ্টিক পরিবেশের কোনো কোনো উপাদানকে সমষ্টিগতভাবে কিছুটা প্রভাবিত করা গেলেও বিপণনকারীর একার পক্ষে তা সম্ভব হয় না। তাই বিপণনের সামষ্টিক পরিবেশের উপাদানগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য উপাদান হিসেবে গণ্য করা হয়

উত্তরঃ

"এনাম ফুড প্রডাক্ট"-এর বিপণন সফলতায় প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত জলবায়ু ও মৃত্তিকার ভূমিকা সর্বাধিক।
প্রাকৃতিক পরিবেশ ঐ সকল প্রাকৃতিক শক্তি, উপাদান বা সম্পদের সমন্বয়ে গঠিত যা বিপণন কর্মকান্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে।
উদ্দীপকে উল্লিখিত 'এনাম ফুড প্রডাক্ট'-এর সফলতায় প্রাকৃতিক পরিবেশের ভূমিকা সর্বাধিক। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো জলবায়ু, আবহাওয়া, নদ-নদী, ভূমন্ডল, প্রাণী, বন-জঙ্গল ইত্যাদি। বিভিন্ন ধরনের বিপণন ও উৎপাদন কার্যক্রম প্রাকৃতিক পরিবেশ দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হয়। যেমন- বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি দ্বারা বিপণন কর্মকাণ্ড সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিপণনকারীকে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ধারা ও প্রবণতা দ্বারা সৃষ্ট সম্ভাবনা এবং হুমকির প্রতি সচেতন থাকতে হয়।

উত্তরঃ

ব্যবসায়িক সফলতা অর্জনের জন্য 'এনাম ফুড প্রডাক্ট'-এর তুলনায় 'সোহান ফুড প্রডাক্ট' কর্তৃক গৃহীত প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত অত্যাধুনিক যন্ত্রপাতি

ব্যবহারের কৌশল অধিকতর যৌক্তিক বলে আমি মনে করি।
প্রযুক্তিগত পরিবেশ ঐসকল উপাদান নিয়ে গঠিত যার মাধ্যমে প্রযুক্তি প্রভাবিত হয়ে একদিকে যেমন নতুন নতুন পণ্য উদ্ভাবন করে, অন্যদিকে তেমনি বিপণনে নতুন সুযোগ ও হুমকি সৃষ্টি করে।

সাধারণত প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভোক্তাদের নতুন নতুন পণ্য ও সেবা ভোগের সুযোগ তৈরি হয়। আর নতুন নতুন পণ্য ভোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। প্রযুক্তিগত পরিবেশের ফলে কখনও কখনও পুরাতন পণ্যের পরিবর্তে নতুন পণ্য বাজার দখলের চেষ্টা চালায়। যেমন- উদ্দীপকের 'সোহান ফুড প্রডাক্টস' গতানুগতিক জুস, জ্যাম ও জেলির পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আনারসের আরও উন্নতমানের জুস, জ্যাম ও জেলি তৈরি করে বিপণন শুরু করেছে। তাই কোনো প্রতিষ্ঠান প্রযুক্তি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বিপণন কার্যক্রম সম্পাদন করতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠান বাজার সুযোগ থেকেও বঞ্চিত হবে।
পরিশেষে বলা যায়, 'সোহান ফুড প্রডাক্টস' অত্যাধুনিক প্রযুক্তিগত পরিবেশের সর্বোত্তম ব্যবহার করে বিপণনকার্যে সফলতা লাভ করেছে।

151

Related Question

View All
উত্তরঃ

যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা প্রতিষ্ঠানের বিপণন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে।

334
উত্তরঃ

যে সকল পক্ষ, শক্তি অথবা উপাদান বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে।

বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী ও জনগোষ্ঠী। ব্যষ্টিক পরিবেশের এ উপাদানগুলো বিপণন কার্যক্রমে সরাসরি প্রভাববিস্তার করে। এসকল উপাদান সাধারণত নিয়ন্ত্রণযোগ্য। যেমন- একটি কোম্পানির প্রতিটি বিভাগ ও উপবিভাগের ওপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে।
এমনিভাবে অন্যান্য উপাদানগুলোও নিয়ন্ত্রণযোগ্য। তাই বলা যায়, বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য।

480
উত্তরঃ

সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
পরিবেশের যে সকল শক্তি, পক্ষ বা উপাদানসমূহ ভোক্তার ক্রয় ক্ষমতা ও বায়ের ধরনকে প্রভাবিত করে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

সাধারণত ভোক্তার আয়ের পরিবর্তনসমূহ, ব্যয়ধাঁচের পরিবর্তনশীলতা এবং সঞ্চয়ের হার ও ঋণের পরিমাণ অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হয়।

উদ্দীপকের 'লিলি কেমিক্যালস লিমিটেড' একটি রং ফর্সাকারী ক্রিমের বাজারজাতকারী প্রতিষ্ঠান। তাদের পণ্যের মান ভালো হওয়ায় এবং দাম কম হওয়ায় বেশ সুনাম অর্জন করেছে। কিন্তু সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় তাদের ভোগের ধরনে পরিবর্তন এসেছে। অর্থাৎ ভোক্তারা আরও মানসম্মত ও বেশি মূলোর পণ্য ভোগ করতে চাচ্ছে। কেননা মানুষের আয় যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই বাড়তি ব্যয়ের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ও মর্যাদাকে ফুটিয়ে তুলতে চায়। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায়, সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের অন্তর্গত ভোক্তাদের আয় ও ব্যয়ধাঁচের পরিবর্তনের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

205
উত্তরঃ

উদ্দীপকে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে
পণ্যমান উন্নত করার চিন্তা-ভাবনা যৌক্তিক বলে আমি মনে করি।
পণ্যমান উন্নয়নের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান
রাখে। বর্তমানে আধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে পণ্যের মান
উন্নয়ন ও উৎকৃষ্ট সাধনে অবিরাম চেষ্টা চালাচ্ছে। কারণ এর মাধ্যমে
প্রতিযোগিতা মোকাবিলা ও ক্রেতাসন্তুষ্টি অর্জন অনেকটাই সহজ হয়।

উদ্দীপকের 'লিলি ক্যামিক্যালস লিমিটেড' একটি রং ফর্সাকারী প্রতিষ্ঠান। তাদের পণ্যের মান ভালো এবং দাম কম হওয়ার কারণে প্রথম দিকে বেশ মুনাফা ও সুনাম অর্জন করে। কিন্তু দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে তাদের ক্রয় ধাঁচের মধ্যে পরিবর্তন দেখা দেয়। তারা আলাদা রং, ডিজাইন, বৈশিষ্ট্য ও ভ্যালুকে গুরুত্ব দিতে থাকে। এক্ষেত্রে পণ্যের মূল্য বেশি হলেও তাদের কোনো আপত্তি নেই। এমতাবস্থায় 'লিলি কেমিক্যালস লিমিটেড' তাদের বর্তমান পণ্যের আরও মানোন্নয়ন এবং নতুন নতুন বৈশিষ্টা যুক্ত করে পণ্য উৎপাদনের লক্ষ্যে স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহারের চিন্তা-ভাবনা করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সমস্যা সমাধানের পদ্ধতিটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

226
উত্তরঃ

কোনো পণ্য বা সেবা বিপণনে যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদানসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাববিস্তার করে তাকে বিপণন পরিবেশ বলে।

236
উত্তরঃ

বিপণন পরিবেশের সামষ্টিক উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য।

যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাববিস্তার করে সেগুলোর সম্মিলিত প্রভাবকে সামাষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের প্রধান উপাদানগুলো হলো- জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এই বাহ্যিক উপাদানগুলো বৃহত্তর সামাজিক শক্তিসমূহের সমন্বয়ে গঠিত হওয়ায় কোম্পানির কার্যক্রমে প্রভাববিস্তার করে; যা কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাই সামষ্টিক পরিবেশের উপাদানগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য হিসেবে গণ্য করা হয়।

301
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews