টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্য ১৭টি। এগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (SDG) এর মেয়াদ ২০১৬-৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
Related Question
View All“যদি রাত পোহালে শোন যেত বঙ্গবন্ধু মরে নাই - ---” এই গানের গীতিকার হাসান মতিউর রহমান ।
“তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা” কবিতাটি কবি শামসুর রাহমানের 'বন্দী শিবির থেকে' নাম কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে (১৯১৬) উপন্যাস রয়েছে। উল্লেখ্য, এটি চলিত ভাষায় লেখা তাঁর প্রথম উপন্যাস । সবুজপত্র পত্রিকায় ১৯১৫ সালে প্রকাশিত হয় ।
১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগরে ঘোষিত Proclamation of Independence অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাক্ষর করেছিলেন।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ১৮৬৪ সালে তাত্ত্বিক ও গাণিতিকভাবে দেখান যে, তড়িৎচম্বুক তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে । এই তড়িৎ চম্বুক তরঙ্গ ব্যবহার করে বিনা তারে তথ্য প্রেরণ সম্ভব হয়েছে।
ঐতিহাসিক ৬ দফা'র ৬ষ্ঠ দফাঃ অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!