টেলিভিশনে গরু মোটাতাজাকরণের ওপর একটি প্রতিবেদন দেখে তোরাব আলী গরু মোটাতাজা করার জন্য ৫টি এঁড়ে বাছুর ক্রয় করেন। তিনি বাছুরগুলোকে প্রত্যহ সাধারণ খাবার খাওয়াচ্ছেন কিন্তু মোটাতাজা হচ্ছে না। তিনি নিকটস্থ প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে যান। কর্মকর্তা তাকে ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে খাওয়ানোর পরামর্শ দেন।

Updated: 9 months ago
উত্তরঃ

হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি হল্যান্ডে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

গবাদিপশুর প্রধান খাদ্য সবুজ কাঁচা ঘাস যা সুষম খাদ্যের অন্তর্ভুক্ত। এটি আঁশজাতীয় খাদ্য। একটি দেশি গরুকে দৈনিক ১০-১২ কেজি এবং উন্নত জাতের একটি গরুকে দৈনিক ১২-১৫ কেজি সবুজ কাঁচা ঘাস খাওয়াতে হয়। গাভি হতে অধিক দুধ পেতে হলে তাকে অবশ্যই প্রচুর কাঁচা ঘাস খাওয়াতে হবে। এতে পশু সুস্থ ও সবল হয়, স্বাস্থ্য ভালো থাকে, কর্মক্ষমতা ও মাংসের উৎপাদন বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ কারণে পশুর জন্য সবুজ কাঁচা ঘাস অত্যন্ত জরুরি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

তোরাব আলীকে প্রাণিসম্পদ কর্মকর্তা ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে বা ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করে খাওয়াতে বললেন।

এটি গবাদিপশুর জন্য একটি পুষ্টিকর ও শক্তিদায়ক আমিষ সমৃদ্ধ খাদ্য। ইউরিয়া মোলাসেস ব্লক প্রস্তুতকরণে প্রথমে উপকরণগুলো পরিমাণমতো মেপে নিতে হয়। লোহার কড়াইয়ে চিটাগুড়/লালিগুড় জ্বাল দিয়ে আঠালোভাব হলে তাতে ইউরিয়া, চুন, লবণ, কপার সালফেট ও ফেরাস সালফেট ঢেলে দিয়ে হাতা দিয়ে নেড়ে ভালোভাবে মিশাতে হয়। এরপর গমের ভুসি ও চাউলের কুঁড়া আস্তে আস্তে মিশাতে ও নাড়তে হয়। এবার ছাঁচে তুলে দিলে সহজে জমাট বেঁধে ব্লক তৈরি হয়। ব্লক ছাঁচ থেকে বের করে পলিথিনের উপর কিছুক্ষণ রাখলে শুকিয়ে শক্ত হয়। শুকনো ব্লক পলিথিন ব্যাগে ভরে শুকনা ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হয়।

অতএব, গবাদিপশু মোটাতাজাকরণ করার সময় পশুকে খাওয়ানোর 'জন্য উল্লিখিত উপায়ে তোরাব আলী ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রাণিসম্পদ কর্মকর্তা তোরাব আলীকে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করে খাওয়াতে বললেন। তিনি মূলত তোরাব আলীকে সঠিক খাদ্য ব্যবস্থাপনা। সম্পর্কে জানালেন।

গবাদিপশুর দেহ গঠন, ক্ষয়পূরণ, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য খাদ্যের প্রয়োজন। যে সমস্ত দ্রব্যে পরিমিত পরিমাণ পানি, শর্করা, আমিষ, খনিজ লবণ, চর্বি, ভিটামিন ও আঁশ জাতীয় পদার্থসহ বিভিন্ন পুষ্টি উপাদান আছে এবং যা গ্রহণের মাধ্যমে প্রাণীর শারীরিক বৃদ্ধি ঘটে তাই খাদ্য। উপরিউক্ত খাদ্য উপাদানের কোনো একটির অভাব থাকলে তা থেকে আশানুরূপ ফল পাওয়া যাবে না। পশুকে সাধারণ খাবারের সাথে প্রতিদিন ৩০০ গ্রাম করে ব্লক খেতে দিতে হয়। এ খাদ্য সহজে পরিপাচ্য ও শর্করা মাইক্রোবিয়াল প্রোটিনে রূপান্তরিত হয়।

তোরাব আলী নিয়মিত সাধারণ খাবার দিলেও গরুগুলোর শারীরিক বৃদ্ধি প্রত্যাশামাফিক হয়নি। তাই তোরাব আলীকে নিয়মিত স্বাভাবিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য যেমন- ইউরিয়া মোলাসেস ব্লক দিতে হবে, তা না হলে গরু আশানুরূপ মোটাতাজা করা সম্ভব হবে না। গরুগুলো পুষ্টিহীনতায় ভুগবে এবং অপুষ্টিজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয়ে উৎপাদন কমে যাবে।

তাই প্রত্যাশা অনুযায়ী গরুগুলোকে মোটাতাজা করতে তোরাব আলীকে দেওয়া প্রাণিসম্পদ কর্মকর্তার খাদ্য ব্যবস্থাপনার পরামর্শে গরুগুলো সহজেই দ্রুত মোটাতাজা হবে এবং তোরাব আলী লাভবান হবেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
280
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সাইলেজ (Silage) হলো রসালো অবস্থায় ফুল আসার পূর্বে সবুজ ও সতেজ ঘাসকে (ভুট্টা, নেপিয়ার, গিনি ইত্যাদি) কেটে টুকরা করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণকৃত খাদ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
371
উত্তরঃ

বাংলাদেশের অর্থনীতিতে গবাদিপশু পালন তথা গরু, মহিষ ও ছাগল পালনের প্রয়োজনীয়তা অনেক। এদেশের কৃষিখাতের আয়ের একটি বিরাট অংশ নির্ভর করে পশুসম্পদের উপর। গরু, মহিষ ও ছাগলের মাংস, দুধ, চামড়াসহ বিভিন্ন উপজাত দ্রব্যাদি যেমন- হাড়, শিং, নাড়িভুঁড়ি, গোবর ইত্যাদি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া কৃষিকাজ, গাড়িটানা, সেচকাজ, ঘানিটানা, ভারবহন, বিনোদন প্রভৃতি কাজে গবাদিপশুর বহুল ব্যবহার হয়। বর্তমানে বাংলাদেশের কৃষি উৎপাদনে পশুসম্পদের অবদান প্রায় ১৬.৫২%। ব্যক্তিগত ও পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণেও গবাদিপশু পালন গুরুত্বপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
3.3k
উত্তরঃ

রুহুল আমিনের দুগ্ধ খামারের গাভিগুলো হলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। নিচে এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- 

i. দুধাল জাতের মধ্যে এরা সবচেয়ে বড় আকারের গরু। এদের গায়ের রং সাধারণত সাদা-কালো ছোপ ছোপ হয়। 

ii. মাথা লম্বাটে, সরু ও সোজা হয়। এদের কুঁজ উঁচু হয় না। 

iii. দিনে ৩০ লিটারের বেশি দুধ দেয়। দুধে চর্বির পরিমাণ ৩.৫- ৪%। 

iv. বড় আকারের গাভির ওজন ৫০০-৬০০ কেজি এবং ষাঁড়ের ওজন ৮০০-১০০০ কেজি হয়। 

V. বকনা ১৮ মাস বয়সে প্রজননক্ষম হয় এবং ৩০ মাসে বাচ্চা দেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
485
উত্তরঃ

রুহুল আমিনের খামারের গরুগুলো ক্ষুরা রোগে আক্রান্ত।

ক্ষুরা রোগ প্রতিরোধে ৬ মাস বয়সে পশুকে টিকা দিতে হবে। পরে প্রতি বছরে একবার করে টিকা দিতে হবে। এছাড়া সুস্থ পশুকে আক্রান্ত পশু হতে পৃথক রাখতে হবে এবং আক্রান্ত পশুর মল, রক্ত ও মৃতদেহ মাটির নিচে পুঁতে ফেলতে হবে। সর্বোপরি পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত শুকনো স্থানে পশু লালন-পালনের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

ক্ষুরা রোগ দেখা দিলে আক্রান্ত পশুকে সুস্থ পশু হতে আলাদা করে পরিষ্কার ও শুকনা জায়গায় রাখতে হবে। আক্রান্ত পশুকে কচি ঘাস ও তরল খাবার যেমন ভাতের মাড় বা জাউভাত খেতে দিতে হবে। আক্রান্ত পশুর মুখের বা পায়ের ঘা-এর চিকিৎসা করাতে হবে। মুখের ক্ষত ও জিহ্বা প্রত্যহ ২/৩ বার পটাসিয়াম পারম্যাঙ্গানেট (০.০১%) অথবা ফিটকিরি বা এলম (২%) দিয়ে ধুয়ে দিতে হবে। ৩% আইওসান সলিউসান দ্বারা ক্ষতস্থান দৈনিক ৩ বার করে ৩ ৫ দিন ধুয়ে দিতে হবে। অথবা মুখের ঘা-এ সোহাগার খৈ গুঁড়া করে মধু বা ঝোলাগুড়ের -সাথে মিশিয়ে লাগাতে হবে। আইওসান দ্বারা ধোয়ার পরপরই ক্ষতস্থানে এন্টিবায়োটিক পাউডার লাগিয়ে অথবা পায়ের ক্ষত স্থানে তুঁতে (১%) অথবা সোডিয়াম বাইকার্বোনেট (২%) অথবা পটাসিয়াম পারম্যাঙ্গানেট (০.০১%) সলিউশন দিয়ে ধুয়ে দিতে হবে। এরপর | গন্ধকের গুঁড়া বা সালফানিলামাইড পাউডার দিনে ২-৩ বার লাগাতে হবে। নারিকেল তেল ও তারপিন তেল ৪:১ অনুপাতে মিশিয়ে ঘা-এ লাগাতে হবে যাতে ক্ষতস্থানে মাছি না পড়ে। প্রাণিচিকিৎসকের পরামর্শে উপরোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করে রুহুল আমিন তার খামারে ক্ষুরারোগ প্রতিরোধ ও প্রতিকার করতে পারেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
409
উত্তরঃ

সুষম খাদ্য বলতে যে খাদ্যে সকল খাদ্য উপাদান সুনির্দিষ্ট পরিমাণে বা অনুপাতে থাকে সে খাদ্যকে বোঝায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
361
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews