তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার এসব কিছু মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। একে সংক্ষেপে আইসিটি বলা হয়। যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে হাজার বছর আগে। তখন ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। তথ্য ও যোগাযোগের পরবর্তী ধাপে চিঠিপত্র আদান-প্রদান, সংবাদপত্রের প্রচলন, বই, গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ যোগাযোগ করত। আধুনিককালে যোগাযোগের জন্য বিজ্ঞানী ব্যারন শিলিং টেলিগ্রাফ আবিষ্কার করেন। দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেন টেলিফোন। এরপর রেডিও ও টেলিভিশন আবিষ্কার হয়। বর্তমানে যোগাযোগের জন্য রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি।
Related Question
View Allটেলিফোন আবিষ্কৃত হয় ১৮৭৬ সালে।
আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
তথ্য ব্যবহার করে জীবন ধারায় পরিবর্তন আনা যায়।
প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই।
সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি।
ব্যারন শিলিং টেলিগ্রাফ আবিষ্কার করেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!