উদ্দীপকের খ হলো কার্ডিং ও কম্বিং এবং গ হলো স্পিনিং, যেগুলো তত্ত্ব হতে সুতা তৈরির দুটি ধাপ। তন্তু হতে সুতা তৈরিতে এ ধাপগুলো
খুবই গুরুত্বপূর্ণ।
কার্ডিং ও কম্বিং: সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং ও কম্বিং। তুলা, লিনেন, পশম এসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয়। এতে ব্যবহার অনুপযোগী ছোট তন্তু বাদ দেওয়া হয় এবং ধুলাবালি বা ময়লা থাকলে তা দূর করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু কার্ডিং করলেই চলে। তবে মিহি মসৃণ ও সরু সুতা তৈরি করতে কম্বিং দরকার হয়।
স্পিনিং: সুতা কাটা হয় স্পিনিং মিলে। সাধারণত একটি মিল বা কারখানায় এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয়। কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত সরু পাতলা আস্তরণ পাওয়া যায়। একে স্লাইভার বলে। এই মাইভার পাকালেই সুতা তৈরি হয়। এই পাকানোর প্রক্রিয়াই হলো স্পিনিং।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!