অবসাদের কারণ তিনটি।
খেলায় পরাজিত হলে খেলোয়াড়ের মনে হতাশা সৃষ্টি হতে পারে। অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতাও তার মধ্যে দেখা দিতে পারে। পরাজয়ের এ ঘটনাকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারলে তার মধ্যে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। ফলে তার স্বাভাবিক কর্মকাণ্ডে অসংগতি পরিলবিত হবে।
দৌড়ে প্রথম হওয়ার পর তপুর মধ্যে ইতিবাচক কিংবা নেতিবাচক মনোভাব গড়ে উঠতে পারে। যে ধরনের মনোভাব গড়ে উঠবে তার উপর ভিত্তি করে তার মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিবে। প্রতিযোগিতায় জয়ী হওয়ায় তার মধ্যে যেসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে নিচে সেগুলো বর্ণনা করা হলো:
ইতিবাচক মনোভাবে যেসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে:
১. জয় লাভ করায় সে আনন্দিত হবে।
২. পরবর্তীতে আরও ভালো করার জন্য তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে।
৩. সাফল্য ধরে রাখার জন্য সে প্রশিৰণের প্রতি আগ্রহী হয়ে বেশি বেশি সময় ব্যয় করবে এবং পরিশ্রমী হবে।
নেতিবাচক মনোভাবে যেসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে:
১. সে তার নিজ দবতার ওপর অতিমাত্রায় আত্মবিশ্বাসী হবে।
২. নিজেকে বড় করে দেখার প্রবণতা সৃষ্টি হবে।
৩. অপরের দবতাকে ছোট করে দেখার প্রবণতা সৃষ্টি হবে।
পরিশেষে বলা যায়, দৌড় প্রতিযোগিতায় প্রথম হওয়ায় তপুর মধ্যে ইতিবাচক বা নেতিবাচক দু'ধরনের প্রতিক্রিয়াই দেখা দিতে পারে।
উদ্দীপকে রাহাত দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেও কোনো স্থান অর্জন করতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই তার মধ্যে হতাশার সৃষ্টি হবে। সে যদি তার এই পরাজয়কে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে না পারে তাহলে তার মধ্যে মানসিক হতাশার সৃষ্টি হবে এবং তার দৈনন্দিন কর্মকান্ডে নানারকম অসংগতি পরিলৰিত হবে। সে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। তার পড়াশোনায় মন বসবে না। সে কোনো ধরনের বিনোদনমূলক কর্মকান্ডে অংশ নিতে আগ্রহী হবে না। সর্বোপরি তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। রাহাতের জীবনে যাতে এসব সমস্যা সৃষ্টি না হয় তার জন্য তার শ্রেণিশিবক জনাব সুজন রাহাতের জন্য কিছু করার কথা ভাবছেন। এৰেত্রে জনাব সুজনের করণীয়সমূহ নিম্নরূপ:
১. রাহাতের সাথে কথা বলে তাকে পরাজয়ের ঘটনাটি স্বাভাবিকভাবে মেনে নেয়ার পরামর্শ দেয়া।
২. পরবর্তীতে ভালো করার জন্য তাকে উৎসাহ ও প্রেষণা দান করা।
৩. তার মানসিক স্বাস্থ্য বজায় রাখতে তাকে সর্বাত্মক সহায়তা করা।
উপরিউক্ত পদৰেপসমূহ গ্রহণ করে জনাব সুজন রাহাতকে তার পরাজিত মানসিকতায় সৃষ্ট সমস্যা মোকাবিলায় সহায়তা করতে পারেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!