উদ্দীপকে রাহাত দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেও কোনো স্থান অর্জন করতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই তার মধ্যে হতাশার সৃষ্টি হবে। সে যদি তার এই পরাজয়কে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে না পারে তাহলে তার মধ্যে মানসিক হতাশার সৃষ্টি হবে এবং তার দৈনন্দিন কর্মকান্ডে নানারকম অসংগতি পরিলৰিত হবে। সে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। তার পড়াশোনায় মন বসবে না। সে কোনো ধরনের বিনোদনমূলক কর্মকান্ডে অংশ নিতে আগ্রহী হবে না। সর্বোপরি তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। রাহাতের জীবনে যাতে এসব সমস্যা সৃষ্টি না হয় তার জন্য তার শ্রেণিশিবক জনাব সুজন রাহাতের জন্য কিছু করার কথা ভাবছেন। এৰেত্রে জনাব সুজনের করণীয়সমূহ নিম্নরূপ:
১. রাহাতের সাথে কথা বলে তাকে পরাজয়ের ঘটনাটি স্বাভাবিকভাবে মেনে নেয়ার পরামর্শ দেয়া।
২. পরবর্তীতে ভালো করার জন্য তাকে উৎসাহ ও প্রেষণা দান করা।
৩. তার মানসিক স্বাস্থ্য বজায় রাখতে তাকে সর্বাত্মক সহায়তা করা।
উপরিউক্ত পদৰেপসমূহ গ্রহণ করে জনাব সুজন রাহাতকে তার পরাজিত মানসিকতায় সৃষ্ট সমস্যা মোকাবিলায় সহায়তা করতে পারেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!