'তরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমেয়, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।'

Updated: 4 months ago
উত্তরঃ

আঠারো বছর বয়স' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

আলোচ্য কথাটি দ্বারা চারপাশের অন্যায়-অত্যাচার ও শোষণ-বঞ্চনা দেখে প্রাণবন্ত তরুণদের ক্ষুব্ধ হয়ে ওঠার বিষয়টি বোঝানো হয়েছে।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর' থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সব বাধাবিপত্তি পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা 'উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। চারপাশের নানাবিধ অন্যায়-অত্যাচার ও শোষণ-বঞ্চনার দৃশ্য তাদের মনোযন্ত্রণা বাড়িয়ে দেয় বলে কবি বলেছেন, 'তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা'।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

তারুণ্যের বৈশিষ্ট্যের সাবলীল বহিঃপ্রকাশের দিক থেকে উদ্দীপকের ভাবার্থের সাথে 'আঠারো বছর বয়স' কবিতা সাদৃশ্যপূর্ণ।
'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের বৈশিষ্ট্যের সাবলীল বহিঃপ্রকাশ ব্যক্ত হয়েছে। অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এ বয়সেই মানুষ নিয়ে থাকে। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। চারপাশের অন্যায়-অত্যাচার ও শোষণ-বঞ্চনা দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। নতুন সমাজ বিনির্মাণে ঝাঁপিয়ে পড়ে তারা।
উদ্দীপকে তারুণ্যের সহজাত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে। তরুণদের শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, মধ্যাহ্নের গনগনে সূর্যের ন্যায় তেজ আশার পরিমাণ বিপুল, ক্লান্তিহীন উৎসাহ। ঔদার্য, প্রাণশক্তি, সাধনায় অটলতা এবং সর্বোপরি মৃত্যুও তরুণদের মুঠিতলে। 'আঠারো বছর বয়স' কবিতায়ও তারুণ্যের এহেন অপরিমেয় শক্তি, সাহস, উদ্দীপনা, ঝুঁকি নেওয়ার প্রবণতাসহ প্রাণপ্রাচুর্যের সাবলীল প্রকাশ ঘটেছে। এক্ষেত্রে তাই উদ্দীপকের ভাবার্থ ও 'আঠারো বছর বয়স' কবিতা সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

তরুণ সমাজের সৃষ্টিশীল ও মানব-কল্যাণে নিবেদিত কর্মকাণ্ড পরিচালনার বিষয় বিবেচনায় আলোচ্য মন্তব্যটি যথার্থ বলা যায়।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে তারুণ্যের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এ বয়স অদম্য দুঃসাহসে সব বাধাবিপত্তি পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। জড়-নিশ্চল প্রথাবদ্ধ জীবন পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি- এসব বৈশিষ্ট্যের বলে তরুণরা জাতীয় জীবনে চালিকাশক্তি হয়ে দাঁড়ায়।
উদ্দীপকে তরুণদের যথাযোগ্য মূল্যায়ন করা হয়েছে। উদ্দীপকের তারুণ্যের শক্তি, সাহস, গতিবেগ, উৎসাহ, ঔদার্য, প্রাণশক্তি সবই সাধারণের চেয়ে বেশি। তাদের সাধনার অটলতা মৃত্যুকেও ভয় পায় না।
'আঠারো বছর বয়স' কবিতায়ও তারুণ্যের জয়গান গাওয়া হয়েছে। কবির মতে, এ বয়সেই মানুষ নব নব শপথে বলীয়ান হয়ে দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে এগিয়ে যায়। উদ্দীপক ও 'আঠার বছর বয়স' কবিতায় তারুণ্যের ব্যাপক প্রাণপ্রাচুর্যের কথা বর্ণিত হয়েছে। তরুণরাই পারে যেকোনো অন্যায়-অত্যাচার ও শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে প্রত্যক্ষ অবদান রাখতে। তাই বলা যায় যে, 'তারুণ্যই সমাজ বিনির্মাণের চালিকাশক্তি'- প্রশ্নোক্ত মন্তব্যটি অত্যন্ত যুক্তিসংগত।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
45

আঠারো বছর বয়স কী দুঃসহ 

স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 

আঠারো বছর বয়সেই অহরহ 

বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

[ আঠারো বছর বয়সের নেই ভয় 

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, 

এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- 

আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

এ বয়স জানে রক্তদানের পুণ্য 

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, 

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য 

সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

(আঠারো বছর বয়স ভয়ংকর) * 

তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, 

এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

 এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।

আঠারো বছর বয়স যে দুর্বার 

পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,

 দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

 ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ । 

আঠারো বছর বয়সে আঘাত আসে 

অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, 

এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে 

এ বয়স কাঁপে বেদনায় থরোথরো 

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, 

এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, 

বিপদের মুখে এ বয়স অগ্রণী 

এ বয়স তবু নতুন কিছু তো করে । 

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় 

পথ চলতে এ বয়স যায় না থেমে, 

এ বয়সে তাই নেই কোনো সংশয়— 

দেশের বুকে আঠারো আসুক নেমে ৷৷

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews