তানিয়ার নিজস্ব প্রতিষ্ঠান আছে। তিনি অফিস রুমে গিয়ে দেখেন কেউ নেই কিন্তু সব পাখা ঘুরছে এবং সব লাইট অন করা। তাই তিনি সবাইকে নির্দেশ দেন যে, রুম থেকে বের হওয়ার সময় নিজ দায়িত্বে সব বন্ধ করে দেবেন কেউ না থাকলে।

Updated: 1 year ago
উত্তরঃ

যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাকেই সম্পদ বলে।

উত্তরঃ

সূর্যকিরণ ও বাতাসের বিনিময় মূল্য না থাকার কারণে এগুলো সম্পদ নয়।

অবাধলভ্য দ্রব্য সম্পদ হিসেবে গণ্য নয়। অর্থাৎ যেসব দ্রব্য সহজে লাভ করা যায় এবং যার যোগান অসীম তা সম্পদ হিসেবে গণ্য নয়। সূর্যকিরণ ও বাতাসের উপযোগ আছে কিন্তু এর যোগান অসীম। ফলে সূর্যকিরণ ও বাতাসকে সম্পদ হিসেবে গণ্য করা হয় না।

উত্তরঃ

বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্নভাবে সম্পদ ব্যবহার করে। মাহিমের মতো তাদের ব্যবহৃত সম্পদ বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়।
নিম্নে সম্পদ সংরক্ষণের উপায় বর্ণনা করা হল:

১. সম্পদ ব্যবহারের উত্তম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি করা সম্ভব।
২. নবায়নযোগ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ এবং পানিশক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না।
৩. বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে পুনরায় সম্পদরূপে ব্যবহার করা যায়, এতে সম্পদের অপচয় কম হয়।
৪. সম্পদের বাছাইকরণের মাধ্যমে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা সম্ভব।
৫. জৈবিক সম্পদের বৃদ্ধি সাধনের ব্যাপারটি চিন্তা করা যায়।
৬. কৃষি মৃত্তিকা রক্ষা করার জন্য বিভিন্ন রকমের মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন সোপান চাষ, শস্য আবর্তন।
৭. অকৃষি অঞ্চলে বনায়নের মাধ্যমে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়।

উত্তরঃ

সম্পদ সংরক্ষণের অর্থ প্রাকৃতিক সম্পদের এমনভাবে ব্যবহার, যাতে ঐ সম্পদ যথাসম্ভব অধিক সংখ্যক লোকের দীর্ঘসময়ব্যাপী সর্বাধিক মঙ্গল নিশ্চিত করতে সহায়ক হয়। অর্থনীতিবিদদের মতে সম্পদ অসীম নয় সসীম। তাই সম্পদ ব্যবহারের উত্তম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি সম্ভবপর। অনবায়নযোগ্য সম্পদ সম্পূর্ণভাবে ধ্বংস হতে পারে। যেমন- তেল পোড়ানো। কিন্তু নবায়নযোগ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ এবং পানি শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এছাড়া বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে পুনরায় সম্পদরূপে ব্যবহার করা যায়। এতে সম্পদের অপচয় কম হয়।

সম্পদের বাছাইকরণের মাধ্যমে অর্থাৎ একের পরিবর্তে অন্যটির গুরুত্ব অনুধাবনে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা সম্ভব। অনবায়নযোগ্য সারের প্রয়োগে প্রাথমিকভাবে ফলন বাড়লেও পরবর্তীতে অধিক সারের প্রয়োগে জমির ক্ষতি সাধিত হয়। এক্ষেত্রে নবায়নযোগ্য জৈবিক সম্পদের বৃদ্ধি সাধনের চেষ্টা করতে হবে। কৃষি মৃত্তিকা রক্ষা করার জন্য বিভিন্ন রকমের মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতির ব্যবহার লক্ষণীয়। যেমন- সোপান চাষ। এছাড়া অকৃষি অঞ্চলে বনায়নের মাধ্যমে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়। সর্বোপরি ভূমি, পানি, বিভিন্ন খনিজ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এভাবে সম্পদ সংরক্ষণ করা গেলে স্বাভাবিকভাবেই তা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।

159

মানুষের প্রাত্যহিক চাহিদা মেটানোর জন্য সম্পদ প্রয়োজন এবং এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদের ব্যবহারের ভিঞ্চিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভৌগোলিকভাবে কোন কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে জড়িত তা জানা যাবে। আর এ থেকে জানা যাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কী ধরনের অর্থনৈতিক কর্মকার্ডের সঙ্গে জড়িত ाচ্ছে। ान ওঠা কোন কোন নিয়ামকের উপর নির্ভর করে এবং বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা কেন হয়, তা আমরা জানতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews