বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্নভাবে সম্পদ ব্যবহার করে। মাহিমের মতো তাদের ব্যবহৃত সম্পদ বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়।
নিম্নে সম্পদ সংরক্ষণের উপায় বর্ণনা করা হল:
১. সম্পদ ব্যবহারের উত্তম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি করা সম্ভব।
২. নবায়নযোগ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ এবং পানিশক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না।
৩. বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে পুনরায় সম্পদরূপে ব্যবহার করা যায়, এতে সম্পদের অপচয় কম হয়।
৪. সম্পদের বাছাইকরণের মাধ্যমে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা সম্ভব।
৫. জৈবিক সম্পদের বৃদ্ধি সাধনের ব্যাপারটি চিন্তা করা যায়।
৬. কৃষি মৃত্তিকা রক্ষা করার জন্য বিভিন্ন রকমের মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন সোপান চাষ, শস্য আবর্তন।
৭. অকৃষি অঞ্চলে বনায়নের মাধ্যমে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!