তাপ সঞ্চালন কাকে বলে?

(সংক্ষিপ্ত প্রশ্ন)

Updated: 5 days ago
উত্তরঃ

বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে তাপের গমনকে তাপ সঞ্চালন বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
48

Related Question

View All
উত্তরঃ

নিচে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য দেওয়া হলো:

তাপতাপমাত্রা
১. তাপ এক প্রকার শক্তি।১. তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা।
২. তাপ হচ্ছে তাপমাত্রার কারণ।২. তাপমাত্রা তাপের ফল।
৩. তাপ পরিমাপের একক জুল, ক্যালরি ইত্যাদি।৩. তাপমাত্রা পরিমাপের একক কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট ইত্যাদি।
৪. দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে।৪. দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে।
৫. তাপ পরিমাপ করা হয় ক্যালরিমিটার যন্ত্রের সাহায্যে।৫. তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে।
Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
1.5k
উত্তরঃ

সূর্যের তাপে কিংবা যখন রেললাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে তখন রেলের চাকা ও লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয়। ফলে, লাইন প্রসারিত হয়। ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না। এতে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই রেললাইনের পাতের সংযোগস্থলে কিছুদূদ্র পরপর কিছুটা ফাঁকা রাখা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
113
উত্তরঃ

পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে আগুন থেকে সমান দূরত্বে সবদিকেই মোটামুটি সমান পরিমাণ তাপ সঞ্চালিত হয়। আগুনের পাশে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। এজন্য আগুনের পাশে দাঁড়ালে আমাদের কিছুটা গরম লাগে। কিন্তু আগুনের উপরে তাপ আসে বিকিরণ ও পরিচলন পদ্ধতিতে। পরিচলন পদ্ধতিতে বায়ুর কণা উত্তপ্ত হয়ে উপরের দিকে ওঠে, পাশে আসে না, ফলে আগুনের উপরে প্রচুর পরিমাণ তাপ সঞ্চালিত হয়। এজন্যই আগুনের পাশের থেকে উপরে বেশি তাপ অনুভূত হয় এবং বেশি গরম লাগে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
264
উত্তরঃ

রান্না করার জন্য ব্যবহৃত হাড়িটি সাধারণত তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তাই রান্নার সময় হাড়ির নিচে আগুন দেওয়ার কারণে হাড়ির নিচের অংশ তাপ গ্রহণ করে। সেই তাপ পরিবাহিত হয়ে হাড়ির উপরের অংশে চলে আসে। ফলে হাড়ি অত্যন্ত গরম হয়ে যায়। এ অবস্থায় হাড়িকে হাত দিয়ে ধরলে তাপ লেগে হাত পুড়ে যেতে পারে। কিন্তু কাপড়ের টুকরা দিয়ে ধরলে হাতে তাপ লাগে না। কারণ কাপড় তাপের কুপরিবাহী বলে কাপড়ের মধ্য দিয়ে সহজে তাপ পরিবাহিত হয় না। তাই রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
245
উত্তরঃ

একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু সবদিকে চাপ দেয়। কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধপাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়। কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল বদ্ধ পাত্র নয়, এটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ও বায়ুচাপ কমে যায়। তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
503
উত্তরঃ

তাপ হলো এক ধরনের শক্তি যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়। কোনো কিছু ঠান্ডা না গরম তার পেছনে মূল কারণ হলো তাপ। এই তাপের কারণে আমরা কোনো কিছুকে ঠান্ডা বা গরম বোধ করি। বস্তু যখন তাপ বর্জন করে তখন সেটি ঠান্ডা হয়। আবার বস্তু যখন তাপ গ্রহণ করে তখন সেটি গরম হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
264
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews