শেষ পর্যন্ত গাছটির বুড়ি গুঁড়ি অবশিষ্ট ছিল।
ছেলেটি শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে গাছটির কাছেই ফিরে এসেছিল।
একসময় গাছটির সঙ্গে ছেলেটির খুব ভালো সম্পর্ক ছিল। ধীরে ধীরে সেই সম্পর্কে কিছু ভাটা পড়লেও বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ছেলেটি গাছটির কাছে আসত। কিন্তু গাছটি ছেলেটিকে তার সর্বম্ব দিয়ে দিলেও ছেলেটি শেষ পর্যন্ত সুখী হতে পারে না। এক পর্যায়ে ছেলেটি বৃদ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত পুনরায় সে আবার গাছটির কাছেই ফিরে এসেছিল। যদিও গাছটি নিঃস্ব হয়ে গিয়েছিল, তারপরও সেই গাছটির কাছেই তার শেষ আশ্রয় হয়।
উদ্দীপকের বলাই চরিত্রটি 'একটি সুখী গাছের গল্প' গল্পের ছেলেটির প্রতি ইঙ্গিত করে।
গাছ মানুষের পরম বন্ধু। প্রকৃতির অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে গাছ অন্যতম। তাই আমাদের উচিত গাছের প্রতি যত্নশীল হওয়া।
উদ্দীপকের বলাই অত্যন্ত বৃক্ষপ্রেমী। সে সবসময় গাছের খেয়াল রাখে ও যত্ন নেয়। আর গাছের বৃদ্ধি তার কাছে বেড়ে ওঠা শিশুর মতো অনুভূতি সৃষ্টি করে। 'একটি সুখী গাছের গল্প' গল্পে ছোট্ট ছেলেটিও গাছটিকে খুব ভালোবাসে। তার ডালপালার সঙ্গে খেলা করে, ঝরাপাতা দিয়ে মুকুট বানিয়ে মাথায় পরে। আবার ক্লান্ত হয়ে গাছের ছায়াতেই ঘুমিয়ে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের বলাই চরিত্রটি 'একটি সুখী গাছের গল্প' গল্পের ছেলেটির প্রতি ইঙ্গিত করে।
"উদ্দীপকটি 'একটি সুখী গাছের গল্প' গল্পটির সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়”- মন্তব্যটি যথার্থ।
মানুষের চাহিদা কখনো শেষ হয় না। একটি চাহিদা পূরণ হলে আর একটি চাহিদার কথা মাথায় আসে। কিন্তু এত চাহিদা পূরণের পরেও মানুষ সুখী হতে পারে না।
উদ্দীপকে বৃক্ষের প্রতি বলাইয়ের ভালোবাসা প্রকাশ পেয়েছে। 'একটি সুখী গাছের গল্প' গল্পে গাছটির সঙ্গে ছেলেটির অন্তরঙ্গ সম্পর্কের দিকটি ব্যক্ত হয়েছে। এছাড়াও ছেলেটি বড় হয়ে যাওয়ার পর গাছটিকে শুধু তার প্রয়োজনে ব্যবহার করেছে। কিন্তু গাছটি ছেলেটিকে সত্যিকার ভালোবেসে নিজের সর্বস্ব দিয়েছে। এরপরও ছেলেটি সুখী হতে পারনি।
উদ্দীপকে শুধু বলাইয়ের গাছের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। আর 'একটি সুখী গাছের গল্প' গল্পে গাছের ভালোবাসার অন্তরালে প্রকাশ পেয়েছে ত্যাগের মহিমা এবং মানুষের সীমাহীন চাহিদার কুফল, যা উদ্দীপকে প্রকাশ
Related Question
View Allছেলেটি গাছটির সব ঝরাপাতা দিয়ে মুকুট বানাত।
গাছটির সঙ্গে ছেলেটির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
'একটি সুখীী গাছের গল্প' গল্পে একটি আমগাছ একটি ছোট ছেলেকে খুব ভালোবাসত। ছেলেটিও গাছটিকে খুব ভালোবাসত। ছেলেটি গাছের সব ঝরাপাতা দিয়ে মুকুট বানিয়ে বনের রাজা সাজত। কখনো-বা গাছটার কান্ড বেয়ে তরতর করে উপরে উঠে ডাল ধরে দোল খেত, আর আম খেত। মাঝে মাঝে তারা লুকোচুরিও খেলত। ছেলেটা কখনো ক্লান্ত হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত গাছের ছায়ায়।
মহত্ত্ব ও উদারতার দিক দিয়ে উদ্দীপকের আলোচ্য বৃক্ষ ও 'একটি সুখী গাছের গল্প' গল্পের আমগাছটি সাদৃশ্যপূর্ণ।
উদারতা সবসময় পৃথিবীতে বেঁচে থাকে। আর সংকীর্ণতা কখনই স্থান পায় না। পৃথিবী উদারতাকে গ্রহণ করে, সংকীর্ণতাকে বিলুপ্ত করে।
উদ্দীপকে বৃক্ষের অবদান ও ত্যাগের কথা বলা হয়েছে। বৃক্ষ মাটি থেকে রস টেনে নিজেকে পুষ্ট করে নিজের জন্য নয়। বরং অন্যকে দানেই তার তুষ্টি। 'একটি সুখী গাছের গল্প' গল্পে দেখা যায়, আমগাছটি নিজের ফল, কান্ড সবকিছু ছেলেটিকে দিয়ে দেয় এবং সুখ পায়। নিজের জন্য তার আর কিছুই থাকে না। তাই বলা যায়, মহত্ত্ব ও উদারতার দিক দিয়ে উদ্দীপকের আলোচ্য বৃক্ষ ও গল্পের আমগাছটির সাদৃশ্য রয়েছে।
"উদ্দীপকটি 'একটি সুখী গাছের গল্প' গল্পের অন্তরালে প্রকাশিত সত্যেরই প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ।
যারা স্বার্থপর মানুষ তারা ভোগ করে সুখ পায়। আর ত্যাগী মানুষ সবসময় অন্যকে দান করে সুখ পায়। তারা কখনই নিজের সুখকে বড় করে দেখে না, অন্যের সুখই তার কাছে মুখ্য।
উদ্দীপকে বৃক্ষের নিজের বৃদ্ধির বিষয়টি মূলত তার নিজের স্বার্থের নয়। বরং সে নিজেকে তৈরি করে অন্যের জন্য। এখানে ত্যাগী মানুষের ইঙ্গিত বহন করা হয়েছে বৃক্ষের অন্তরালে। 'একটি সুখী গাছের গল্প' গল্পে যে আমগাছটির কথা বলা হয়েছে, তার অন্তরালেও ত্যাগী মানুষের কথা প্রকাশ করা হয়েছে। যারা কিনা শুধু দিতেই চায়, দিয়েই খুশি হয়। বিনিময়ে নিজেরা কিছু চায় না।
উদ্দীপকে গাছের অন্তরালে ত্যাগী মানুষের কথা বলা হয়েছে। গল্পে আমগাছটির মধ্য দিয়ে ত্যাগী ও উদার মানুষের কথা বলা হয়েছে। তাই বলা যায়, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
গাছটি ছেলেটির সুখ দেখে সুখ পেত।
ছেলেটি দ্বিতীয়বার গাছটির কাছে নিজের থাকার জায়গা অর্থাৎ আশ্রয় চেয়েছিল।
আমগাছটির সঙ্গে ছেলেটির খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। দুজন দুজনকে অনেক ভালোও বাসত। এমনকি ছেলেটির কোনো কিছু প্রয়োজন হলেই সে ছুটে চলে আসত গাছটির কাছে। এমনি করে ছেলেটি দ্বিতীয়বার এসে গাছটির কাছে তার থাকার জায়গা অর্থাৎ একটি বাড়ি চেয়েছিল। গাছটি ছেলেটির সেই ইচ্ছাও পূরণ করেছিল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
