তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়?

(বর্ণনামূলক প্রশ্ন)

Updated: 4 months ago
উত্তরঃ

স্তন্যপায়ী প্রাণীরা বাচ্চা জন্ম দেয়। এদের বাচ্চা মায়ের দুধ পান করে। তিমিও বাচ্চা জন্ম দেয় এবং এদের বাচ্চা মায়ের দুধ পান করে। এ কারণে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
579

Related Question

View All
উত্তরঃ

মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য হলো-

মেরুদণ্ডী প্রাণীঅমেরুদণ্ডী প্রাণী
১। মেরুদণ্ড থাকে।১। মেরুদণ্ড থাকে না।
২। দেহের অভ্যন্তরে কঙ্কাল থাকে।২। দেহের অভ্যন্তরে কঙ্কাল থাকে না।
৩। প্রাণীর দেহ দৃঢ় হয়।৩। প্রাণীর দেহ নূরম হয় ।
৪। ত্বকে লোম বা আঁইশ থাকে।৪। ত্বকে লোম বা আঁইশ থাকে না।
Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
1.3k
উত্তরঃ

যেসকল প্রাণী পানিতে বাস করে, ডিম পাড়ে, দেহ আঁইশ দ্বারা আবৃত এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে তাদেরকে মাছ বলে।
মাছের দেহে বিভিন্ন ধরনের অঙ্গ থাকে। যেমন- চোখ, মুখ, পাখনা, কান, আঁইশ ও ফুলকা।
মাছের দুইটি বৈশিষ্ট্য হলো-
১। পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে।
২। বেশির ভাগ মাছের দেহ আঁইশ দ্বারা আবৃত থাকে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
316
উত্তরঃ

প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি অঙ্গই হলো মেরুদণ্ড।
মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে তিনটি পার্থক্য হলো-

মেরুদণ্ডী প্রাণীঅমেরুদণ্ডী প্রাণী
১। মেরুদণ্ড থাকে।১। মেরুদন্ড থাকে না।
২। দেহের অভ্যন্তরে কঙ্কাল থাকে।২। দেহের অভ্যন্তরে কঙ্কাল থাকে না।
৩। প্রাণীর দেহ দৃঢ় হয়।৩। প্রাণীর দেহ নরম হয়।
Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
427
উত্তরঃ

যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন- বাঘ, সাপ, ব্যাঙ, মানুষ ইত্যাদি।
বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায়। যেমন- মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী।
মেরুদণ্ডী প্রাণীদের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে।
২। মেরুদন্ড থাকায় সোজাভাবে দাঁড়াতে পারে।
৩। কিছু প্রজাতি ডিম পাড়ে ও কিছু প্রজাতি সন্তান জন্ম দেয়।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
315
উত্তরঃ

যেসব প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে সেগুলোকে উভচর প্রাণী বলে।
উভচর প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো-
১। উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে।
২। এরা পানিতে ডিম পাড়ে।
৩। এদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
1.1k
উত্তরঃ

যেসব প্রাণী পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরীসৃপ প্রাণী বলে।
তিনটি সরীসৃপ প্রাণী হলো-
১। সাপ, ২। টিকটিকি ও ৩। কুমির।

সরীসৃপ প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো-
১। অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে।
২। এরা স্থলে ডিম পাড়ে।
৩। পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
448
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews