উদ্দীপকে তিস্তা ব্যাংক তারল্য নীতি অনুসরণ করে গ্রাহক সন্তুষ্টি বজায় রাখে।
তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম মূলনীতি। এ নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকদের জমা করা অর্থ 'চাওয়ামাত্র ফেরত দেয়। এ কারণে বাণিজ্যিক ব্যাংক তার তহবিলে সবসময় নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ (তারল্য) সংরক্ষণ করে। গ্রাহকগণ চাওয়ামাত্র তাদের অর্থ ফেরত দেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এটি করে।
উদ্দীপকে তিস্তা ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। এ অর্থ থেকে ব্যাংক ব্যবসায়ী বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ দেয়। কিন্তু ব্যাংকটি আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখে। ফলে গ্রাহক চাহিবামাত্রই তাদের জমা করা অর্থ ব্যাংক ফেরত দিতে পারে। তা না হলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস কমে যাবে। তাই গ্রাহক অসন্তুষ্টি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এ কারণে তিস্তা ব্যাংক আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখে। এটি তারল্য নীতির বৈশিষ্ট্য।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
