তিস্তা ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। আবার ব্যবসায়ীদের যাদের অর্থের ঘাটতি আছে তাদের ঋণ দেয়। ফলে গ্রাহক অসন্তুটি ঘটে না। অপরদিকে ব্যাংকটি ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও পর্যাপ্ত জামানত রেখে ঋণ মঞ্জুর করে। 

Updated: 9 months ago
উত্তরঃ

দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্বশর্ত হলো ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা।

উত্তরঃ

মুদারাবা হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একটি পণ্য বা সেবা। গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায়ের শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করাই এ সেবার মূল প্রতিপাদ্য। অর্থাৎ গ্রাহকের ব্যবসায়ের লাভের অংশ এ সেবার মাধ্যমে ব্যাংকের সাথেও ভাগাভাগি করতে হয়।

উত্তরঃ

উদ্দীপকে তিস্তা ব্যাংক তারল্য নীতি অনুসরণ করে গ্রাহক সন্তুষ্টি বজায় রাখে।
তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম মূলনীতি। এ নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকদের জমা করা অর্থ 'চাওয়ামাত্র ফেরত দেয়। এ কারণে বাণিজ্যিক ব্যাংক তার তহবিলে সবসময় নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ (তারল্য) সংরক্ষণ করে। গ্রাহকগণ চাওয়ামাত্র তাদের অর্থ ফেরত দেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এটি করে।
উদ্দীপকে তিস্তা ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। এ অর্থ থেকে ব্যাংক ব্যবসায়ী বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ দেয়। কিন্তু ব্যাংকটি আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখে। ফলে গ্রাহক চাহিবামাত্রই তাদের জমা করা অর্থ ব্যাংক ফেরত দিতে পারে। তা না হলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস কমে যাবে। তাই গ্রাহক অসন্তুষ্টি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এ কারণে তিস্তা ব্যাংক আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখে। এটি তারল্য নীতির বৈশিষ্ট্য।

উত্তরঃ

তিস্তা ব্যাংক ঋণ দেওয়ার সময় যেসব বিষয় বিবেচনা করেছে তা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
ব্যাংক ব্যবসায়ের জন্য নিরাপত্তার নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নীতি অনুযায়ী ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও জামানতের বিষয় বিবেচনা করে ঋণ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ ফেরত পাওয়ার উদ্দেশ্যে এ বিষয়গুলো বিবেচনা করা হয়।
উদ্দীপকে তিস্তা ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। সংগৃহীত অর্থ থেকে ব্যাংক বিভিন্ন খাতে ঋণ দেয়। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটি ঋণগ্রহীতার আর্থিক অবস্থা, সততা ও জামানতের বিষয়গুলো বিবেচনা করে।
ঋণ নেওয়ার জন্য ঋণগ্রহীতাকে আর্থিকভাবে সচ্ছল হতে হয়। তা না হলে তিনি সময়মতো ব্যাংকের অর্থ পরিশোধ করতে পারবেন না।
আবার, ঋণগ্রহীতাকে সৎও হতে হবে। তার মধ্যে সততা না থাকলে অর্থ ফেরতে অনিশ্চয়তা দেখা দিবে। মূলত ব্যাংক বিভিন্ন স্থায়ী সম্পত্তি জামানত রেখে ঋণ দেয়। কোনো কারণে ঋণগ্রহীতা ঋণের টাকা ফেরত না দিলে ব্যাংক উক্ত সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করতে পারে। তাই বলা যায়, ঋণ দেওয়ার ক্ষেত্রে তিস্তা ব্যাংক নিরাপত্তার নীতি অনুসরণ করেছে

112

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের গঠন, কর্মপরিধি, উদ্দেশ্য এবং তার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এখানে ব্যাংকিং ব্যবসার শ্রেণিবিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বিভিন্ন ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়েছে। তাছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া হয়েছে। ব্যাংকিং ব্যবসায় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের ক্ষেত্রে এই অধ্যায়টি খুবই কার্যকর হবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংকের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারব।
  • ব্যাংক ব্যবসার মূলনীতিসমূহ চিহ্নিত করতে পারব ।
  • ব্যাংকের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারব
  • সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।

Umme Hafsa
Umme Hafsa
1 year ago
1.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews