লবাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা
হয়।
পে-ব্যাক সময় পদ্ধতি হলো মূলধন বাজেটিংয়ের একটি পদ্ধতি যা বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা নির্দেশ করে। পে-ব্যাক সময় পদ্ধতিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। পে-ব্যাক মূলত কোনো লাভের হার নয়। অর্থাৎ পে-ব্যাক সময়কাল অতিবাহিত হলে প্রতিষ্ঠান শুধু ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। পে-ব্যাক অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না। এছাড়া একটি প্রকল্পের ক্ষেত্রে পে-ব্যাক সময় পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া যায় না।
তীর প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়

তীর প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত যথাযথ মূল্যায়নের ক্ষেত্রে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূলধন বাজেটিং-এর মাধ্যমে কোনো বিনিয়োগ প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ বিবেচনা করে লাভজনকতার ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া। এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের লাভজনকতা মূল্যায়ন করে।
উদ্দীপকে তীর প্রকল্পের প্রাথমিক মূলধন ৭০ লক্ষ টাকা। প্রকল্পটি থেকে বিক্রয়, স্থায়ী খরচ, অবচয়, কর ইত্যাদি প্রাক্কলন করা হয়েছে। এর সাহায্যে গড় মুনাফার হার নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মূলধন বাজেটিং-এর মাধ্যমে কোনো বিনিয়োগ প্রকল্পের বিক্রয়, চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়, কর ইত্যাদি প্রাক্কলন করা হয়। এরপর সবকিছুকে বিবেচনায় নিয়ে নিট লাভ ও নগদ প্রবাহ প্রাক্কলন করা হয়।
এর সাহায্যে মূলধন বাজেটিংয়ের কৌশল প্রয়োগ করে বিনিয়োগের - লাভজনকতা বিচার করা হয়। উদ্দীপকে নিট লাভ নির্ণয় করে গড় মুনাফার হার নির্ণয় করা হয়েছে। এর মাধ্যমে প্রকল্পটি থেকে মুনাফার বিচারে গ্রহণযোগ্যতা নির্ণয় করা হয়েছে। তাই বলা যায়, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে তীর প্রকল্পের জন্য মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!