তুমি কি মনে কর, উক্ত বিষয়টিই বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ক্ষেত্রে একমাত্র প্রতিবন্ধক? উত্তরের সপক্ষে

Updated: 9 months ago
উত্তরঃ

আমি মনে করি উক্ত বিষয়টি অর্থাৎ সম্পদ বৈষম্যই বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ক্ষেত্রে একমাত্র প্রতিবন্ধক নয়।

বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো সম্পদ বৈষম্য। উদ্দীপকের প্রতিবেদনে এদেশে অতি ধনীর সংখ্যা বৃদ্ধির হার এবং ধনী দরিদ্রের আয় বৈষম্য তুলে ধরা হয়েছে যা এদেশের সম্পদ বৈষম্যকে নির্দেশ করছে।

সম্পদ বৈষম্য ছাড়াও এদেশের টেকসই উন্নয়ন অতীষ্ট অর্জনের পথে অনেক বাধা রয়েছে। যেমন-দেশের পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকায় টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়-সর্বত্র জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাবও টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি আয়, ভোগ, জেন্ডার ও অঞ্চল বৈষম্য, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা, অবকাঠামোগত দুর্বলতা, গ্যাস-তেল-বিদ্যুৎ ঘাটতি, কৃষিপণ্য সুষ্ঠু বাজারজাতকরণের অব্যবস্থা প্রভৃতি বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের পথকে বাধাগ্রস্ত

করছে। আবার, বিশ্বব্যাপী উন্নয়নের অব্যাহত যাত্রা এবং জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশে নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। এর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। ফলে দেশের অন্য খাতগুলোর উন্নয়ন ব্যাহত হচ্ছে। আবার জেন্ডার বৈষম্যের ফলে নারী ও পুরুষ সমানভাবে দেশের উন্নয়ন কাজে অংশ নিতে পারছে না। যার কারণে দেশ বিভিন্ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সম্পদ বৈষম্য ছাড়াও এসডিজি অর্জনে বাংলাদেশের আরো অনেক প্রতিবন্ধকতা রয়েছে।

131

আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসং প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে 'টেকসই উন্নয়ন অতীষ্ট (এসডিজি) অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী শ্রেণিতে আমরা এসডিজি সম্পর্কে ধারণা পেয়েছি। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমান ভালে কাজ করে যাচ্ছে। কিন্তু এ কাজ খুব সহজ নয়। এ কাজে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। এ অধ্যায়ে এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এসডিজি অর্জনের ফলাফল, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের করণীয় সম্পর্কে জানব।

  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারব;
  •  টেকসই উন্নয়ন অতীষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব ।

Related Question

View All
উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই হলো জলবায়ু কার্যক্রম।

Mehrab Hasan
Mehrab Hasan
2 years ago
5.9k
উত্তরঃ

জলবায়ু কার্যক্রম হলো 'টেকসই উন্নয়ন অভীষ্ট' এর ১৩তম লক্ষ্যমাত্রা।

306
উত্তরঃ

সবার অংশীদারিত্ব ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না বলে টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন।

অংশীদারিত্ব হলো কোনো উন্নয়ন কার্যক্রমে যার যা দায়িত্ব ও কর্তব্য তা পালন করা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, ব্যক্তি, গোষ্ঠী, সমাজের সর্বস্তরের অংশগ্রহণসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অংশীদারিত্ব প্রয়োজন। কাউকে বাদ দিয়ে বা পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় ও বৈশ্বিকভাবে টেকসই হবে না।
এজন্য টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন

199
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews