আমি যেভাবে শব্দ দূষণ রোধে ভূমিকা রাখতে পারি তার তিনটি উপায় হলো-
১. যখন তখন গাড়ির হর্ন না বাজানো।
২. উচ্চ শব্দ সৃষ্টি না করা।
৩. টেলিভিশন, রেডিও ও অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চশব্দে না বাজানো।
Related Question
View Allপরিবেশের বিভিন্ন পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। যেমন- শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন-তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করা হয়। এর ফলে পরিবেশ দূষিত হয়।
পরিবেশ দূষণের তিনটি কারণ হলো-
১. শিল্পায়ন, ২. জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও ৩. জনসংখ্যা বৃদ্ধি।
পরিবেশ দূষণের তিনটি প্রভাব হলো-
১. মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
২. জীবজন্তুর আবাসস্থল ও খাদ্যশৃঙ্খল ধ্বংস হয়।
৩. অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়।
পরিবেশ থেকে জীব বিলুপ্ত হওয়ার তিনটি কারণ হলো-
১. জীবের আবাসস্থল ধ্বংস হওয়া,
২. খাদ্যশৃঙ্খল ধ্বংস হওয়া ও
৩. বনজঙ্গল কেটে ফেলার ফলে খাদ্যের অভাব।
বায়ু দূষণ হলো বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ মিশ্রিত হওয়া। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। বায়ু উপর ক্ষতিকর প্রভাব পড়ছে
বায়ু দূষণের তিনটি কারণ হলো-
১. যানবাহন ও কলকারখানার ধোঁয়া।
২. গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানো।
৩. যেখানে সেখানে ময়লা ফেলা ও মলমূত্র ত্যাগ করা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!