উদ্দীপকের রনি ফাস্টফুড পছন্দ করে, আর রহিম বিভিন্ন ফল ও ঘরের তৈরি খাদ্য খেতে পছন্দ করে। তাদের খাবারগুলো গ্রহণের উপযোগিতা নিচে বিশ্লেষণ করা হলো-
রনির পছন্দের খাবার ফাস্টফুড যার স্বাস্থ্যগত কোনো উপকারিতা নেই। এ খাদ্যে প্রয়োজনীয় খাদ্য উপাদান খুবই অল্প পরিমাণে থাকে যা দেহের প্রয়োজন মেটাতে পারে না। ফাস্টফুড অধিক গ্রহণে শরীরে মেদ জমে যায় যা বিভিন্ন রোগের কারণ। অতএব রনির খাবার শারীরিক সুস্থতার জন্য উপযোগী না হওয়ায় খাওয়া উচিত হবে না অপরদিকে রহিম বিভিন্ন ফল ও ঘরের তৈরি খাদ্য খেতে পছন্দ করে।
ফলের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, পানি ইত্যাদি উপাদান বিদ্যমান যা দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ঘরে তৈরি খাদ্য স্বাস্থ্যসম্মত যা গ্রহণে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই' কম। অতএব রহিমের খাবারগুলো স্বাস্থ্যকর হওয়ায় গ্রহণের উপযোগী।
উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায় রনির খাবারগুলো গ্রহণের উপযোগিতা কম, আর রহিমের খাবারগুলো গ্রহণের উপযোগিতা অনেক বেশি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!