তুষার পড়াশুনা শেষ করে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক তুষারের কর্মতৎপরতা ও সাংগঠনিক ক্ষমতা দেখে গার্মেন্টসের বিভিন্ন বিভাগে পদ পরিবর্তন করে তাকে দক্ষ করে তোলেন। পরবর্তীতে তুষার নারায়ণগঞ্জে 'তুষার গার্মেন্টস' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার অক্লান্ত পরিশ্রমে ও আত্মবিশ্বাসের কারণে প্রতিষ্ঠানটি দিন দিন সম্প্রসারিত হচ্ছে । 

Updated: 9 months ago
উত্তরঃ

যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।

উত্তরঃ

নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায় বা পেশায় নিয়োজিত থেকে অর্থ উপার্জন করাকে আত্মকর্মসংস্থান বলে।

বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত হতাশাজনক। জনসংখ্যা বৃদ্ধির সাথে কর্মসংস্থানের হার বৃদ্ধি পাচ্ছে না। বেকার সমস্যার সমাধানে আত্মকর্মসংস্থান দিন দিন বেড়ে চলেছে। তাই জীবিকা অর্জনের জন্য অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জন করাই হলো আত্মকর্মসংস্থান।

উত্তরঃ

ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান তুষারকে নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তোলে।

জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

উদ্দীপকে তুষার নারায়ণগঞ্জে 'তুষার গার্মেন্টস' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি নারায়ণগঞ্জের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ দ্বারা প্রভাবিত হয়ে নারায়ণগঞ্জে ব্যবসায় স্থাপনে আগ্রহী হন। তাই বলা যায়, ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান তুষারকে নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তোলে।

উত্তরঃ

জনাব তুষারের পরবর্তী কার্যক্রমকে ব্যবসায় উদ্যোগ বলা যায়। 

নতুন কোনো ধারণা বা চিন্তা নিয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন কোনো ব্যবসায় শুরুর প্রয়াস চালায় তাকে ব্যবসায় উদ্যোগ বলে।

উদ্দীপকে তুষার নারায়ণগঞ্জে 'তুষার গার্মেন্টস' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার অক্লান্ত পরিশ্রমে ও আত্মবিশ্বাসের কারণে প্রতিষ্ঠানটি দিন দিন সম্প্রসারিত হচ্ছে। উদ্দীপকে তুষার নতুন কোনো ধারণা বা চিন্তা নিয়ে প্রয়োজনীয় উপকরণাদি জোগাড়, মুনাফা অর্জন ও উন্নতি লাভের আশায় ঝুঁকি ও অনিশ্চয়তা মেনে নিয়ে নতুন ব্যবসায় শুরু করেন। তাই তার কার্যক্রমটি ব্যবসায় উদ্যোগের আওতাভুক্ত। সুতরাং তুষারের পরবর্তী কার্যক্রমকে ব্যবসায় উদ্যোগ বলা যায়।

139

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews