একই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক ভর সংখ্যাবিশিষ্ট মৌলসমূহই পরস্পরের আইসোটোপ।
তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত প্রকৃতির ঘটনা। এটি কোনো ভৌত ও রাসায়নিক কারণ যেমন উষ্ণতা, চাপ, তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র, জারণ ইত্যাদির উপর নির্ভর করে না। রাসায়নিক সংযোগের ফলে তেজস্ক্রিয় ভাঙন প্রভাবিত হয় না। যেমন তেজস্ক্রিয় মৌল রেডিয়াম অতেজস্ক্রিয় মৌল ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে রেডিয়াম ক্লোরাইড (RaCl₂) যৌগ গঠন করে। এই পরিবর্তনে পরমাণুর নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে। ফলে রাসায়নিক পরিবর্তনে পরমাণুর ইলেকট্রন কাঠামোর পরিবর্তন ঘটে, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। এখন নির্দিষ্ট পরিমাণ রেডিয়াম ও তার থেকে উৎপন্ন RaCl₂ যৌগের ক্ষেত্রে দেখা যায় মৌল রেডিয়ামের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যেমন তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হয়, তেমনি RaCl₂, যৌগের রেডিয়াম পরমাণুর নিউক্লিয়াস ভেঙে ঠিক একই রকম তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হয়। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা।
তেজস্ক্রিয়তার বহুল প্রয়োগ দেখা যায়, নিচে এর কয়েকটি প্রয়োগ উল্লেখ করা হলো-
১. চিকিৎসাবিজ্ঞানে বিশেষ করে দুরারোগ্য ক্যান্সার রোগ নিরাময়ে তেজস্ক্রিয়তার ব্যবহার আজকাল বহুল প্রচলিত। এছাড়া বিভিন্ন রোগ নিরাময়ে যেমন, কিডনির ব্লকেড, থাইরয়েড সমস্যা নির্ণয়ে চিকিৎসাবিজ্ঞানে তেজস্ক্রিয় 'ট্রেসার বা বিভিন্ন প্রদর্শক হিসেবে ব্যবহৃত হয়।
২. কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত জাতের বীজ তৈরি ও গাছের জন্য প্রয়োজনীয় বিশেষ ধরনের সার উৎপাদনের গবেষণায় তেজস্ক্রিয় ট্রেসার সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে।
৩. শিল্প কারখানাতেও। তেজস্ক্রিয়তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে, কাগজকলে কাগজের পুরুত্ব নিয়ন্ত্রণে, আগুনে ধোঁয়ার উপস্থিতি নির্ণয়ে, ধাতব ঝালাই যাচাইয়ে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে।
৪. খনিজ পদার্থে বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয়েও এর ব্যবহার রয়েছে।
৫. রোগ নির্ণয়ের কাজেও তেজস্ক্রিয় সন্ধায়ক সফলতার সাথে কাজে লাগানো হচ্ছে।
৬. তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরে প্রলেপ দেওয়া হয় ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে।
৭. লক্ষ লক্ষ বছরের পুরনো জিনিসের বয়স ও কাল নির্ণয়ে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়।
উদ্দীপকের উল্লিখিত রশ্মিটি অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির প্রাণিজগতের উপর যে প্রভাব রয়েছে তা নিম্নরূপ-
যুক্তিসহ বিশ্লেষণ: বর্তমান যুগে তেজস্ক্রিয়তার প্রয়োজনীয়তা অসীম।
চিকিৎসাবিজ্ঞানে বিশেষ করে দুরারোগ্য ক্যান্সার রোগ নিরাময়ের কাজে তেজস্ক্রিয়তার ব্যবহার আজকাল বহুল প্রচলিত। কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত বীজ তৈরির গবেষণায় তেজস্ক্রিয়তা সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে। শিল্প কারখানাতেও তেজস্ক্রিয়তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। খনিজ পদার্থে বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয়ে উক্ত ধাতুর তেজস্ক্রিয় আইসোটোপ তেজিভয় প্রদর্শক হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে। তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরের উপর প্রলেপ দেওয়া হয়, ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে।
তেজস্ক্রিয় ক্ষয় বা ভাঙনের ফলে জীবদেহে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করে উচ্চমাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহের নানা রকম ক্যান্সারের জন্ম দিতে পারে। মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। মানসিক ভারসাম্যহীনতা এমনকি বিকলাকাতাও সৃষ্টি হতে পারে। পারমাণবিক চুল্লি বা অন্য বিকিরণ উৎসে দীর্ঘদিন ব্যবহৃত অকেজো যন্ত্রপাতি, জ্বালানি ও সরঞ্জামাদিকে বর্জ্য বলা হয়। এসব বর্জ্য পদার্থ তেজস্ক্রিয় বিকিরণের উৎস হিসেবে কাজ করে বলে এসব বর্জ্য পদার্থ প্রাকৃতিক পরিবেশ এবং মানব জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
Related Question
View Allপরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে
নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে
পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায় এক লক্ষ গুণ
পরমাণুর ভর আসলে নিউক্লিয়াসের ভর
প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করলে নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় হয়
প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজনকে এক বেকেরেল বলে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!