আমি বিভিন্ন পূর্ণিমা ও তিথিতে নিয়মিত অষ্টশীল পালনের চেষ্টা করি। ইতোমধ্যে অষ্টশীল পালনের অনেক সুফল আমার মাঝে পরিলক্ষিত হয়েছে। আমি যেহেতু প্রাণিহত্যা থেকে বিরত থাকি, সেহেতু আমার মন শান্ত থাকে। মিথ্যা বলি না, সদা সত্যনিষ্ঠ থাকায় মানুষ আমাকে বিশ্বাস করে। অদত্ত বস্তু গ্রহণ না করার ফলে আমি সততা ও নৈতিকতা অর্জন করছি। অব্রহ্মচর্য, মাদক ও অতিরিক্ত ভোজন এড়িয়ে চলায় আমার স্বাস্থ্য ও মন ভালো থাকে। নাচ-গান, প্রসাধন ও উচ্চশয্যা থেকে বিরত থাকায় আমি সহজ জীবনযাপনে অভ্যন্ত হয়ে পড়েছি। অষ্টশীল পালন আমাকে আত্মসংযম ও ধৈর্যধারণে সহায়তা করে। অন্যের প্রতি সহমর্মিতা, দয়া ও উদারতা বৃদ্ধি পায়। এটি আমার দৈনন্দিন আচরণকে শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ করে। সামাজিকভাবে সবাই ভালোবাসে এবং ভরসা করে।
Related Question
View Allআটটি শীলের সমন্বয়ে গঠিত শীলকে অষ্টশীল বলে।
শীলকে সকল কুশল কর্মের ভিত্তি বলা হয়।
অষ্টপরিষ্কার দানের দ্বারা মানুষের হয় মানবিক গুণাবলি অর্জিত!
ভিক্ষুর পরিধেয় সঙ্ঘাটি, উত্তরাসংঘ এবং অন্তর্বাস এই তিনটি বস্ত্রকে একত্রে ত্রিচীবর বলে।
শীল হলো পারমী পূরণের একটি অঙ্গ।
উচ্চশয্যায় ওমহাশয্যায় শয়ন থেকে বিরত থাকব-এ শিক্ষাপদ গ্রহণ করছি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!