আমাদের পরিবার একবার আমাদের বাসায় ভিক্ষুদের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার দান করেছিল। সেদিন পাঁচজন ভিক্ষুসংঘ এবং আমাদের প্রতিবেশী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। প্রথমে পণ্যশীল দিয়ে প্রার্থনা শুরু হয়, তারপর ভিক্ষুরা ধর্মদেশনা ও সূত্রপাঠ করেন। এরপর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে আট প্রকার দানীয় দ্রব্য: সংঘাটি, উত্তরাসংঘ, অন্তর্বাস, পিন্ডপাত্র, ক্ষুর-সূচ-সুতা, কটিবন্ধনী ও জল ছাঁকুনি দান করার জন্য প্রার্থনা করা হয়। আমরা ভক্তিচিত্তে ভিক্ষুদের এ দান করি এবং তিনবার সাধু। উচ্চারণ করে পুণ্য কামনা করি। পুরো অনুষ্ঠানে একধরনের শান্তি, ভক্তি ও ত্যাগের আবহ ছিল। আমি অনুভব করেছিলাম এই দানের মাধ্যমে ভিক্ষুসংঘ তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারবেন, আর দাতারা পুণ্য ও মানসিক প্রশান্তি অর্জন করবেন। সেই দিনটি আমার মনে স্মরণীয় হয়ে থাকবে কারণ আমি কাছ থেকে দেখেছি কীভাবে দান মানুষকে উদার, সহমর্মী ও শান্ত করে তোলে।
Related Question
View Allআটটি শীলের সমন্বয়ে গঠিত শীলকে অষ্টশীল বলে।
শীলকে সকল কুশল কর্মের ভিত্তি বলা হয়।
অষ্টপরিষ্কার দানের দ্বারা মানুষের হয় মানবিক গুণাবলি অর্জিত!
ভিক্ষুর পরিধেয় সঙ্ঘাটি, উত্তরাসংঘ এবং অন্তর্বাস এই তিনটি বস্ত্রকে একত্রে ত্রিচীবর বলে।
শীল হলো পারমী পূরণের একটি অঙ্গ।
উচ্চশয্যায় ওমহাশয্যায় শয়ন থেকে বিরত থাকব-এ শিক্ষাপদ গ্রহণ করছি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!