তোমার বন্ধু মোহনার মা হঠাৎ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখো।

বা, মনে করো, তোমার নাম দিশা/দীপন। তুমি চট্টগ্রাম থাকো। তোমার বন্ধু অহনা, সে ঢাকায় থাকে। মায়ের মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে তাকে একটি পত্র লেখো।

Updated: 2 months ago
উত্তরঃ

দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম
২১.০১.২০২৫

প্রিয় অহনা
শুভেচ্ছা নিয়ো। গতকাল তোমার চিঠি পেলাম এবং জানতে পারলাম তোমার মা আর এই পৃথিবীতে নেই। এরকম মর্মান্তিক পরিস্থিতিতে আসলে তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমার জানা নেই।

তোমার চিঠি পড়ে আমি বুঝলাম, তোমার মানসিক অবস্থা মোটেও ভালো নয়। এখন তোমাকে একটু শক্ত হতে হবে। ভেঙে পড়া চলবে না। কারণ, তোমার ছোটো দুজন ভাই-বোন আছে। এখন থেকে তোমাকেই তাদের দায়িত্ব নিতে হবে। আর তুমিই যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কীভাবে হবে? তোমাকে একটা কথা মনে রাখতে হবে, মানুষ পৃথিবীতে চিরকালের জন্য আসে না। একদিন সবাইকে যেতেই হবে। তুমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে, অনেক গুণেরও অধিকারী। তুমি চাইলে অনেক কিছুই করতে পারবে। এখন তোমার পরিবারের দিকে তাকিয়ে তোমাকে ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে হবে। সামনে তোমার বার্ষিক প্রীক্ষা। তোমার মায়ের অনেক স্বপ্ন ছিল, তুমি ডাক্তার হবে। তাই এখন থেকে তোমাকে তোমার মায়ের এ স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যেতে হবে।

ভালো থেকো। আমি যত দ্রুত সম্ভব তোমাদের বাসায় আসছি। তুমি আর মন খারাপ করো না। তোমার শুভকামনায় শেষ করলাম।

ইতি
তোমার বন্ধু
দিশা

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
114
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews