তোমার বিদ্যালয়ে একটি ক্যানটিন খোলা প্রয়োজন- এ মর্মে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো।

বা, মনে করো, তুমি সেলিম, খুলনা জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। স্কুলের ভিতরে ক্যানটিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

Updated: 2 months ago
উত্তরঃ

১২.০২.২০২৫
প্রধান শিক্ষক
রাজশাহী কলেজিয়েট স্কুল
বিষয়: বিদ্যালয়ে ক্যানটিন স্থাপনের জন্যে আবেদন।

জনাব
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বিদ্যালয় এ শহরের একটি নামকরা বিদ্যালয়। এ বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমাদের বিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ক্যানটিনের ব্যবস্থা করা হয়নি। আমাদের ক্লাস সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হয়। তাছাড়া অনেক শিক্ষার্থী বেশ দূর থেকে আসে। তারা বিদ্যালয়ে দীর্ঘসময় অতিবাহিত করে। অথচ ওই সময়ে ক্ষুধার্ত থাকলেও কোনো কিছু কিনে খাওয়ার সুযোগ পায় না। আর বিদ্যালয়ে পাশে, রাস্তার ধারে যেসব রেস্তোরাঁ আছে সেগুলোতে যেসব খাবার পাওয়া যায়, তা অধিক মূল্যে ক্রয় করতে হয় এবং খাবারগুলো মানসম্মতও নয়। এরকম অবস্থায় আমরা সকল শিক্ষার্থী বিদ্যালয়ে ক্যানটিন স্থাপনের আবেদন করছি।

অতএব, বিনীত নিবেদন, আমাদের বিদ্যালয়ে ক্যানটিন স্থাপনের বিষয়টি সহৃদয়তার সঙ্গে বিবেচনা করতে জনাবের মর্জি হয়।

নিবেদক
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
হাসান রাউফুন (রোল নম্বর: ০১)
ধ্রুব চৌধুরী (রোল নম্বর: ০৩)
নীলাদ্রি সেন (রোল নম্বর: ০৬)
কৌশিক বড়ুয়া (রোল নম্বর: ২৫)
রাজশাহী কলেজিয়েট স্কুল

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
47
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews