সমাধান: যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমানুপাতিক হয় তবে ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হবে অথবা দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হলে, ত্রিভুজ দুটি সদৃশকোণী। অর্থাৎ ত্রিভুজ দুটি সদৃশ।
Related Question
View Allসমাধান: সর্বসমতা: দুটি বস্তু বা জ্যামিতিক ক্ষেত্র যদি সবদিক বিবেচনায় সমান প্রতীয়মান হয় তবে তাদের সর্বসম বলে। দুটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুটি সর্বসম হবে।
সমাধান: দুইটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুইটি সর্বসম হবে। আবার, কোণ দুইটি সর্বসম হলে এদের পরিমাপও সমান হবে।
সমাধান: একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সর্বতোভাবে মিলে যায়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো সমান।
সমাধান: দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তসমূহ:
১. ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলো সমান হতে হবে।
২ ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণগুলো সমান হতে হবে।
৩. ত্রিভুজদ্বয়ের যেকোনো দুইটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হতে হবে।'
= মনে করি, ABC ত্রিভুজে AB = AC। দেখাতে হবে যে, ABC =ACB ।
অঙ্কন: ∠BAC এর সমদ্বিখণ্ডক AD আঁকি যেন তা BC কে D বিন্দুতে ছেদ করে।
প্রমাণ: △ ABD এবং ACD-এ,
(১) AB = AC (প্রদত্ত)
(২) AD সাধারণ বাহু এবং
(৩) অন্তর্ভুক্ত ∠BAD = অন্তর্ভুক্ত ∠CAD (অঙ্কনানুসারে)
সুতরাং,
△ ABD ACD
(বাহু-কোণ-বাহু উপপাদ্য)
ABD= ACD
অর্থাৎ, ∠ABC = ∠ACB. (দেখানো হলো)
চিত্রে △ ABC এবং DEF এ AB = DE, AC = DF এবং অন্তর্ভুক্ত ∠BAC = অন্তর্ভুক্ত ∠EDF।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!