সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে ৪র্থ রাশি নির্ণয় করা যায়। এই ৪র্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে।
আমরা প্রতিদিন এমন অনেক সমস্যার মুখোমুখি হই, যেগুলো অনুপাত ও সমানুপাতের ধারণা ব্যবহার করে সহজেই সমাধান করা যায়। তাই শিক্ষার্থীদের অনুপাত ও সমানুপাতের ধারণা ও এর প্রয়োগের দক্ষতা অর্জন করা দরকার। একইভাবে, আমাদের দৈনন্দিন জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে লেনদেন আর যার সাথে জড়িত লাভ-ক্ষতি। এ কারণে লাভ-ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তাই এ অধ্যায়ে অনুপাত-সমানুপাত ও লাভ-ক্ষতি সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে ।
অধ্যায় শেষে শিক্ষার্থীরা -
- বহুরাশিক ও ধারাবাহিক অনুপাত ব্যাখ্যা করতে পারবে।
- সমানুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
- সমানুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে।
- লাভ-ক্ষতি কী তা ব্যাখ্যা করতে পারবে।
- লাভ-ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে।
- কর, ভ্যাট, কমিশন ও মুদ্রাবিনিময় সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে পারবে।
- ঐকিক ও অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনে সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে।
Related Question
View All৩, x ও ১২ ক্রমিক সমানুপাতী হলে
= বা, x২ = ৩ ১২ বা, x২ = ৩৬
বা, x =
x = ৬ (উত্তর)
উদ্দীপক অনুসারে, মোট টাকার পরিমাণ = ৩৬০০০ টাকা
প্রদত্ত অনুপাত ৬ : ৫ : ৭
অনুপাতের সংখ্যাগুলোর যোগফল = ৬ + ৫ + ৭ = ১৮
রণি পাবে = ৩৬০০০ টাকার অংশ = ১২০০০ টাকা (উত্তর)
গণি ৩০ গ্রাম ভরের গহনা তৈরি করে।
গহনায় সোনা ও রূপার অনুপাত ২ : ৩ =
রূপা ও ব্রোঞ্জের অনুপাত ৬ : ৫
সোনা, রূপা ও ব্রোঞ্জের অনুপাত= ৪ : ৬ : ৫
অনুপাতের সংখ্যাগুলোর যোগফল = ৪ + ৬ + ৫ = ১৫
গহনায় সোনার পরিমাণ= ৩০ গ্রামের অংশ = ৮ গ্রাম
ব্রোঞ্জের পরিমাণ = ৩০ গ্রামের অংশ = ১০ গ্রাম
ব্রোঞ্জের পরিমাণ সোনা অপেক্ষা বেশি = (১০ – ৮) গ্রাম = ২ গ্রাম (উত্তর)
এখানে, ১ম রাশি = ৮, ২য় রাশি = =
এবং ৩য় রাশি = ৪
আমরা জানি,
১ম রাশি ৪র্থ রাশি = ২য় রাশি ৩য় রাশি
বা, ৮ ৪র্থ রাশি =
বা, ৪র্থ রাশি =
৪র্থ রাশি =
৪র্থ সমানুপাতী (উত্তর)
দেওয়া আছে,
মোট টাকার পরিমাণ = ১০৫০০ টাকা
মনে করি,
শোহানের প্রাপ্ত টাকার পরিমাণ = ১ টাকা
সাগরের প্রাপ্ত টাকার পরিমাণ (১ × ২) = ২ টাকা
এবং সৈকতের প্রাপ্ত টাকার পরিমাণ = ( ২ এর )টাকা
= টাকা
তাদের প্রাপ্ত টাকার অনুপাত,
শোহানের টাকা : সাগরের টাকা : সৈকতের টাকা = ১ : ২ : = ৫ : ১০ : ৬ [৫ দ্বারা গুণ করে]
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ১০ + ৬ = ২১
শোহান পাবে = ১০৫০০ টাকার অংশ = ২৫০০ টাকা
সাগর পাবে = ১০৫০০ টাকার অংশ = ৫০০০ টাকা
এবং সৈকত পাবে = ১০৫০০ টাকার অংশ = ৩০০০ টাকা
এবং সৈকত পাবে = ১০৫০০ টাকার অংশ = ৩০০০ টাকা
সৈকত পাবে ৩০০০ টাকা, সাগর পাবে ৫০০০ টাকা এবং শোহান পাবে ২৫০০ টাকা। (উত্তর)
এখানে,
মুনাফার পরিমাণ ৮৪০০ টাকা।
শোহান মুনাফা পাবে = ( ৮৪০০ এর ) টাকা
= ২০০০ টাকা
সাগর মুনাফা পাবে = (৮৪০০ এর ) টাকা
= ৪০০০ টাকা
এবং সৈকত মুনাফা পাবে = (৮৪০০ এর ) টাকা
= ২৪০০ টাকা
সৈকত পাবে ২৪০০ টাকা, সাগর পাবে ৪০০০ টাকা এবং শোহান পাবে ২০০০ টাকা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!