দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান খাদ্যশস্য যা প্রধানত মৌসুমি অঞ্চলের ফসল। ২০১৭ সালের হিসাব অনুযায়ী ফসলটি যে দেশটিতে সবচেয়ে বেশি উৎপাদিত হয় সেই দেশটিই আবার সবচেয়ে বেশি আমদানি করে থাকে।

Updated: 6 months ago
উত্তরঃ

চায়ের আদিভূমি হলো চীন।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

চীনের প্রায় সর্বত্রই ধানের চাষ হয়। তবে অধিকাংশ ধান দক্ষিণ ও মধ্য চীনে ইয়াংসিকিয়াং ও সিকিয়াং নদীর অববাহিকা; দক্ষিণ-পূর্বের উপকূলভাগ ও সেচুয়ান অববাহিকায় হয়ে থাকে। এছাড়া পার্বত্য অঞ্চলে ধাপ কেটেও ধানের চাষ হয়। চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ। হেক্টরপ্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোনো স্থানে উৎপন্ন হয় না বলে একে 'চালের আধার' বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে ফসলটি হলো ধান। নিচে ধান চাষের প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করা হলো।

ধান চাষের জন্য °- ° সেলসিয়াস তাপমাত্রা এবং  -  সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকা প্রয়োজন। -
নদী অববাহিকায় পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। কারণ নদনদী ও খালবিলের উপকূলীয় এলাকায় ধান চাষের জন্য পর্যাপ্ত উর্বর জমি ও পানি পাওয়া যায়। এছাড়া ধান চাষের জন্য সমতলভূমি ও পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি অধিক উপযোগী। ধান অতি আর্দ্র বা অতি শুষ্ক যেকোনো আবহাওয়ায় চাষ করা যায়, তবে ধান সংগ্রহের সময় অধিক বৃষ্টি ফসলের জন্য ক্ষতিকর। বিশ্বের প্রায় ৯৫% ধান সমতল ও নিম্নভূমিতে উৎপাদন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকের দেশটি হলো চীন। যেখানে উৎপাদিত ফসল হলো ধান। নিচে চীনের ধান উৎপাদন ও আমদানিতে শীর্ষ হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো।

ধান মূলত ক্রান্তীয় মৌসুমি অঞ্চলের ফসল। ধান চাষের জন্য যে প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক প্রয়োজন হয় চীনে তা যথেষ্ট পরিমাণ বিদ্যমান। চীনের ভূপ্রকৃতি ও জলবায়ু ধান উৎপাদনে সহায়ক। শুধু তাই নয় ধান চাষের জন্য যে পরিমাণ বৃষ্টিপাত ও উত্তাপের প্রয়োজন তাও এদেশে বিদ্যমান।

চীনের আয়তনও অনেক বড়। এছাড়া চীনের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় এবং জনবল বেশি থাকায় এদেশে ধান চাষের জন্য প্রয়োজনীয় মূলধন ও শ্রমিকের যোগান সহজলভ্য। তাই এদেশ ধান উৎপাদনে শীর্ষে।
আবার প্রচুর পরিমাণে ধান উৎপাদন হলেও জনসংখ্যা অত্যধিক বেশি হওয়ায় চীনের মোট উৎপাদিত ধান সেদেশে জনগণের চাহিদা মেটাতে সক্ষম নয়। অর্থাৎ, চীনে প্রচুর ধান উৎপাদন হলেও তা চাহিদার তুলনায় কম। তাই চীন বাইরের দেশ হতে ধান শুধু আমদানি করে তা-ই নয় এদেশ ধান আমদানিতে শীর্ষে। ২০১৬ সালে চীনের ধান আমদানির পরিমাণ ৫৫ লক্ষ মে. টন।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
99

Related Question

View All
উত্তরঃ

ভূমি কর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উপাদন করাকে কৃষি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
207
উত্তরঃ

যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বাণিজ্যিক পশুপালন ও মৎস্য চাষ এক সাথে করাকে মিশ্র কৃষি বলে।

এ ধরনের কৃষি ব্যবস্থা যুক্তরাষ্ট্র, কানাডা এবং উত্তর-পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে লক্ষ করা যায়। এ ব্যবস্থায় কৃষক একই জমি হতে শুধু ফসলই নয়; বরং মাংস, দুধ, মাখন ইত্যাদিও লাভ করে থাকে। মোটর ও রেলযোগে যাতায়াতের সুবিধা থাকায় উক্ত পণ্যাদি শহরে দ্রুত প্রেরিত হয়ে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
200
উত্তরঃ

উদ্দীপকে শস্য-১ বলতে ধানকে বোঝানো হয়েছে। ধান
বাংলাদেশের প্রধান খাদ্যশস্য যা সারা বিশ্বব্যাপি উৎপদিত হয়। তবে 'এশিয়া মহাদেশে ধানের ফলন তুলনামূলকভাবে বেশি। এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, জাপান প্রভৃতি দেশ উল্লেখযোগ্য। এদের মধ্যে চীন প্রথম ও' ভারত দ্বিতীয়। নিচে এশিয়া মহাদেশে ধানের উৎপাদনের একটি তালিকা দেখানো হলো-

সারণি ৪.১ : পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ, ২০১৯

দেশ

উৎপাদন (মিলিয়ন মেট্রিক টন)

২০১৯

চীন

১৪৮.৫

ভারত

১১৬.৪২

ইন্দোনেশিয়া

৩৬.৭

বাংলাদেশ

৩৪.৯১

ভিয়েতনাম

২৭.৭৭

থাইল্যান্ড

২০.৩৪

মিয়ানমার

১৩.২

ফিলিপাইন

১১.৭৩

জাপান

৭.৬৬

ব্রাজিল

৭.১৪

                           Source: FAO Statistical Yearbook, 2019

এছাড়া এশিয়ার মধ্যে মালায়শিয়া। পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক, কম্বোডিয়। তাইওয়ান নেপাল, উত্তর ও দক্ষিণ কোরিয়া প্রভৃতি অঞ্চলেও ধান উৎপন্ন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
169
উত্তরঃ

উদ্দীপকে শস্য-২ হলো গম। গম সারা বিশ্বের প্রধান খাদ্য শস্য।
তাই অর্থনৈতিকভাবেও গম খুব গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। নিচে গমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো-

আন্তর্জাতিক বাণিজ্যে গম সব ধরনের খাদ্যশস্যের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ২০২২ সালের প্রায় ৪৪.৮ বিলিয়ন মার্কিন ডলারের গম বিশ্ব বাজারে রপ্তানি হয়। গম উৎপাদনকারী প্রধান দেশসমূহের প্রায় অধিকাংশই কমবেশি গম আমদানি করে ও থাকে। সুতরাং রপ্তানিকারক দেশের সংখ্যা খুবই সীমিত। তাই মুষ্টিমেয় রপ্তানিকারক দেশের ইচ্ছা মোতাবেক গমের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় থাকে। ২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪৮.৫ বিলিয়ন মার্কিন ডলারের গম আমদানি হয়। এ কারণে গমের যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। গমের প্রধান প্রধান রপ্তানিকারক দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইউক্রেন, রোমানিয়া, জামার্নি রাজখিস্তান। এদের মধ্যে রাশিয়া প্রথম ও যুক্তরাষ্ট্র দ্বিতীয়। গমের প্রধান প্রধান আমদানিকারক দেশগুলো হলো ইন্দোনেশিয়া, জাপান, ইতালি ব্রাজিল, মিসর, ফিলিপাইন, নাইজেরিয়া ও তুরষ্ক। এদের মধ্যে মিসর প্রথম ও ইন্দোনেশিয়া দ্বিতীয়।

পরিশেষে বলা যায় গম বিশ্ব বাজারে প্রধান চাহিদাসম্পন্ন খাদ্যশস্য। তাই সারাবিশ্বের আমদানি ও রপ্তানিতে মূখ্য ভূমিকা পালন করে এ পণ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
174
উত্তরঃ

ভূমি কর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
235
উত্তরঃ

উত্তর আমেরিকার কানাডার দক্ষিণাংশ হতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ওকলাহোমা ও মিসৌরি রাজ্য পর্যন্ত সমগ্র প্রেইরী অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

রুটি প্রস্তুতের উপযোগী উন্নতমানের এত অধিক গম পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপাদিত হয় না। প্রয়োজনের অতিরিক্ত গম উৎপন্ন হয় বলে এ অঞ্চলের অধিকাংশ গমই রুটি প্রস্তুতের জন্য দেশ-বিদেশের বাজারে রপ্তানি হয়ে থাকে। এ কারণে উত্তর আমেরিকার এ অঞ্চলকে পৃথিবীর 'রুটির ঝুড়ি' বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
142
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews