মৃত গাছপালা, মৃত প্রাণীদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে যে জ্বালানি তৈরি হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে।
চুনাপাথর ও জিপসামের সংকেত নিচে দেওয়া হলো-
(i) চুনাপাথর-CaCO3 ও
(ii) জিপসাম-CaSO4.2H2O
উদ্দীপকের আলোকে কয়লা প্রক্রিয়াকরণ পদ্ধতি নিচে ব্যাখ্যা করা
হলো-
কয়লা ভূগর্ভে খনিজরূপে জমা থাকে। কয়লা খনি থেকে মেশিনের সাহায্যে ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন করা হয়। কয়লা উত্তোলনের জন্য দুটি পদ্ধতি আছে। একটি হলো ওপেন পিট মাইনিং আর অপরটি হলো ভূগর্ভস্থ মাইনিং। সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে বলে ওপেন পিট মাইনিং পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। মেশিন দিয়ে কয়লা ভূগর্ভ থেকে তোলার পর কনভেয়ার বেল্ট দিয়ে প্রক্রিয়াকরণ প্লান্টে নেওয়া হয়। সেখানে কয়লার থাকা অন্যান্য পদার্থ যেমন-ময়লা, শিলা, কণা, ছাই, সালফার ইত্যাদি পৃথক করে ফেলা হয়। এ অবস্থায় প্রাপ্ত কয়লা বিশুদ্ধ হয়।
প্রাকৃতিক জ্বালানি বলতে সাধারণত প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদিকে বোঝানো হয়। এগুলো ব্যবহারে আমাদের সচেতনতার বিষয়টি নিচে বিশ্লেষণ করা হলো- আজ
আমাদের যে প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তা অফুরন্ত নয়। মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্দিষ্ট ও সীমিত। ক্রমাগত ব্যবহারের ফলে
একসময় তা শেষ হয়ে যাবে। তাই এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, কোনোমতেই অপচয় করা যাবে না। অনেকে বাসাবাড়িতে বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। এতে অতি মূল্যবান এই সম্পদের অপচয় করে, যা কোনোমতেই সমীচীন নয়। এক্ষেত্রে অবশ্যই যার যার নিজের বাসায় ও মহল্লায় সবাইকে সচেতন করতে হবে।
এছাড়াও আমাদের আরেকটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কয়লা ইটের ভাটায়, জ্বালানি হিসেবে শিল্প-কারখানায় ও বাসাবাড়িতে ব্যবহৃত হয়। এক্ষেত্রেও আমাদের এ সম্পদটি ব্যবহারে সচেতন হতে হবে। আলোচিত এসব প্রাকৃতিক জ্বালানির সবগুলোই এক সময় নিঃশেষ হয়ে যেতে পারে। তাই এগুলোর ব্যবহার কমানো ও সংরক্ষণের জন্য আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে পারি। সৌরশক্তি, বায়ুপ্রবাহ, পানির স্রোত ইত্যাদিকে কাজে লাগিয়ে আমরা প্রাকৃতিক জ্বালানির চাপ কমাতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণ করতে পারি।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি জ্বালানি সংরক্ষণে আমাদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বর্তমান প্রেক্ষাপটে তা অত্যন্ত প্রয়োজনীয়
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!