দীপাদের ভুল থেকে এবারে শিক্ষা সফরে সুন্দরবনে। যাওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ যেতে চায় বাসে কেউবা লঞ্চে। বাসে কারও কারও অসুবিধা কেউবা আবার আরামদায়কভাবে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে চায়। শিক্ষক তাদের সময় ও অর্থের দিক চিন্তা না করে শিক্ষা সফরটা উপভোগ করার জন্য সিদ্ধান্ত নিতে বললেন। পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের সাথে লঞ্চে সুন্দরবন রওনা হলো।

Updated: 1 year ago
উত্তরঃ

আমাদের সব আশা-আকাঙ্ক্ষা গৃহে প্রণ হয়।

উত্তরঃ

যেকোনো কাজ করতে হলে আগে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কে বা কারা করবে ইত্যাদি ভাবনাচিন্তা করার নামই পরিকল্পনা। এটি গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ধাপ। পরিকল্পনা করে নিলে কোনো কাজ কখন করা হবে তা সহজে বোঝা যায়।

উত্তরঃ

আলোচ্য উদ্দীপকে শিক্ষার্থীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। সবার সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় লঞ্চে করে শিক্ষা সফরে যাবে। তারা চিন্তা করে দেখল, বাসের চেয়ে লঞ্চের যাতায়াত ভাড়া কম। তাছাড়া লঞ্চে গেলে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাবে, বাসে গেলে তা সম্ভব হবে না। লঞ্চে গেলে তাদের ভ্রমণ আনন্দদায়ক হবে। নদীর দৃশ্য, নদীতে মাছ ধরার দৃশ্য, সূর্য ৩. ডোবার দৃশ্য, নদীর পানিতে রোদের দৃশ্য তারা উপভোগ করতে পারবে। এসব কিছু বিবেচনা করে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। আর এ কারণে শিক্ষার্থীদের নেওয়া সিদ্ধান্ত ছিল সঠিক।

উত্তরঃ

উদ্দীপকে দীপা ও তার সহপাঠীরা শিক্ষা সফরে সুন্দরবন যাওয়ার জন্য যাতায়াতের মাধ্যম হিসেবে লঞ্চকে বেছে নেয়। সিদ্ধান্ত গ্রহণের কিছু ধারাবাহিক নিয়ম আছে, দীপা ও তার সহপাঠীরা সিদ্ধান্ত গ্রহণের যে ধারাবাহিক নিয়মাবলি অনুসরণ করেছে তা নিচে আলোচনা করা হলো-

১. প্রথমে তারা সমস্যাটা বুঝতে চেষ্টা করে।

২. সুন্দরবনে যাওয়ার জন্য তারা যাতায়াতের মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করে।

৩. দুটি উপায় তারা খুঁজে পায়, একটি বাস ও অপরটি লঞ্চ। বাস ও লঞ্চের সুবিধা ও অসুবিধা নিয়ে তারা চিন্তা করে।

৪. লঞ্চকে তারা সবচেয়ে সহজ ও আনন্দদায়ক যানবাহন হিসেবে বিবেচনা করে।

৫. দলীয় সিদ্ধান্তকে তারা কার্যে পরিণত করে এবং লঞ্চে সুন্দরবন যাওয়ার জন্য রওনা হয়।

পরিশেষে বলা যায়, দীপা ও তার সহপাঠীরা দলীয় মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তা সঠিক ছিল। সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে লক্ষ্য অর্জন সহজ হয়। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সুবিধা হয়।

118

Related Question

View All
উত্তরঃ

কাজ নিয়ে কোনো চিন্তাভাবনা ছাড়া যখন যা মনে আসে সে রকম কাজ করলে তাকে অপরিকল্পিত কাজ বলে। অর্থাৎ যেকোনো কাজ করার আগে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কে বা কারা করবে ইত্যাদি ভাবনাচিন্তা না করে মনের খেয়ালখুশি অনুযায়ী কাজ করাকে অপরিকল্পিত কাজ বলে।

193
উত্তরঃ

আলোচ্য উদ্দীপকে লামিয়ার স্বভাবে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনার প্রতিফলন দেখা যায়। যেকোনো কাজ করতে গেলে প্রথমে  কাজটা নিয়ে চিন্তাভাবনা করতে হয়। কাজটা কীভাবে করলে লক্ষ্যে পৌছানো যাবে, সে বিষয়ে সঠিক চিন্তা-ভাবনা করে নেওয়াকে পরিকল্পনা বলে। গৃহ ব্যবস্থাপনার ধারাবাহিক কর্মসমন্টির প্রথম ধাপ পরিকল্পনা করা। যেকোনো কাজের মূলভিত্তি হচ্ছে পরিকল্পনা করা.। উদ্দীপকের লামিয়া পরিকল্পনার মাধ্যমে ঠিক করে নেয়, সে কোন কাজটার পর কোন কাজটা করবে, কখন করবে, কীভাবে করবে, প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রুটিন অনুযায়ী সে তার বই, খাতা, কলম, পেন্সিল ঠিক করে ব্যাগে ভরে নেয়। ফলে তার ক্লাস করতে সুবিধা হয়। শিক্ষক ক্লাসে যে নির্দেশনা দেন তা সঠিকভাবে অনুসরণ করতে পারে।

136
উত্তরঃ

উদ্দীপকের লতিফ চিন্তাভাবনা না করে অপরিকল্পিতভাবে কাজ করে। যখন মনে যা আসে সে রকম কাজ করে। প্রতিদিনের রুটিন অনুযায়ী সে বই, খাতা, কলম, পেন্সিল কিছুই ঠিক করে নেয় না। ক্লাসের বই খাতা না নিয়ে যাওয়ার কারণে সে শিক্ষকের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে পারে না। এর ফলে তার পড়ালেখা সঠিক সময়ে শেষ হয় না। অপরিকল্পিতভাবে লেখাপড়া করার কারণে লতিফ পরীক্ষায় খারাপ ফলাফল করে। এভাবে কাজ করার কারণে একদিকে যেমন তার সময় নষ্ট হয়, অন্যদিকে তার কাজের ধারা ঠিক থাকে না। অপরিকল্পিত কাজের কারণে কোনো কাজে সফলতা আসে না। লতিফ পরিকল্পনামাফিক কাজ না করার কারণে তার কাজ এলোমেলো হয়ে যায়। ক্লাসের পড়া ভালোভাবে বুঝতে পারে না।
সুতরাং বলা যায়, লতিফের স্বভাব তার সফলতা লাভের অন্তরায়।

146
উত্তরঃ

যেকোনো কাজ করতে হলে আগে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কে বা কারা করবে ইত্যাদি ভাবনাচিন্তা করার নামই পরিকল্পনা। এটি গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ধাপ। পরিকল্পনা করে নিলে কোনো কাজ কখন করা হবে তা সহজে বোঝা যায়।

191
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews