দুলাল মুন্সী ছিলেন যৌথ পরিবারটির সব বিষয়ের নিয়ন্ত্রক এবং তার বুদ্ধি ও পরিশ্রমে পরিবারটি এখনও সুনাম বজায় রেখেছে। কিন্তু তার হঠাৎ মৃত্যু একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনি যৌথ পরিবারটির নেতৃত্ব নিয়ে পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হয়। অবশেষে বয়োজ্যেষ্ঠ জাফর মুন্সী পরিবারের নেতৃত্ব গ্রহণ করে পারিবারিক দ্বন্দ্ব দূর করে সুনাম অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট হন।

Updated: 9 months ago
উত্তরঃ

ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর (রা.)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

মহানবি (স.)-এর প্রায় সমবয়সী হওয়ায় হযরত আবু বকর (রা.)-এর সাথে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। এছাড়া হযরত আবু বকর (রা.) পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ (স.)-এর শ্বশুর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

জাফর মুন্সীর কর্মকান্ডের সঙ্গে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর যথেষ্ট সাদৃশ্য রয়েছে। জাফর মুন্সী যেমন যৌথ পরিবারটির নেতৃত্ব নিয়ে সুনাম অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে বেশ কিছু কাজ সম্পাদন করেন তেমনি রাসুল (স.)-এর ওফাত লাভের পর হযরত আবু বকর (রা.) ইসলাম রক্ষায় বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এসময় ভন্ডনবিদের দমন করেন। কেউ কেউ যাকাত দিতে অস্বীকৃতি জানায়। কেউ ইসলাম ত্যাগ করেন। হযরত আবু বকর সিদ্দিক (রা.) কঠোরভাবে সমস্ত বিশৃঙ্খলা দূর করেন ও শান্তি স্থাপন করেন। তিনি কুরআন সংরক্ষণ ও সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

জাফর মুন্সী যেমন যোগ্যতা বিচারে যৌথ পরিবারটির নেতা হন তেমনি হযরত মুহাম্মদ (স.)-এর ওফাত লাভের পর খলিফা নির্বাচনের ক্ষেত্রেও হযরত আবু বকর সিদ্দিক (রা.) যোগ্যতা বিচারে অগ্রবর্তী ছিলেন। তিনি সর্বপ্রথম পুরুষ যিনি রসূল (স.)-এর দরবারে হাজির হয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। ইসলামের জন্য তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। মসজিদে নববি ও হযরত মুহাম্মদ (স.)-এর বাসগৃহ নির্মাণ এবং তাবুক অভিযানে তিনি অর্থ ব্যয় করেন। তিনি হযরত বেলাল (রা.) সহ অসংখ্য ক্রীতদাসকে ক্রয় করে স্বাধীন ও মুক্ত করে দেন। এসব ছাড়াও হযরত মুহাম্মদ (স.)-এর হিজরতের সময় হযরত আবু বকর (রা.) সঙ্গী ছিলেন। আর তাই ইসলামের খেদমতে তাঁর অবদানের জন্য তিনি খলিফা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা বিচারে ছিলেন অগ্রবর্তী।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
82

আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাঁদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।

এ অধ্যায় শেষে আমরা-

  • আদর্শ জীবনচরিতের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মহানবি (স.)-এর পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ও তাঁর অন্যান্য চারিত্রিক গুণাবলি বর্ণনা করতে পারব।
  • পরিচয়সহ হযরত আবু বকর (রা.)-এর দানশীলতা, ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান বর্ণনা করতে পারব।
  • সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠায় হযরত উমর ফারুক (রা.)-এর অবদান উল্লেখ করতে পারব।
  • হযরত খাদিজা (রা.)-এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতাসহ তাঁর চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব।
  • হযরত ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয়, ফিকাহশাস্ত্রে তাঁর আবদান বর্ণনা করতে পারব।
  • হযরত আব্দুল কাদির জিলানী (র.)-এর পরিচয়, মানবপ্রেমসহ তাঁর চরিত্রের মহৎ গুণাবলি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সত্যবাদী, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে হযরত মুহাম্মদ (স.)-এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আপনপর সকলে তাঁকে আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভূষিত করল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
975
উত্তরঃ

বিশ্বের শ্রেষ্ঠ 'মহামানব মুহাম্মদ (স.)-এর আদর্শের সাথে উদ্দীপকের সাঈদের কাজের আংশিক মিল রয়েছে। মহানবি (স.) শুধু একজন দীন প্রচারকই ছিলেন না বরং তিনি ছিলেন সর্বোত্তম মানবীয় গুণের অধিকারী। মানবতার মুক্তি ও কল্যাণ কামনাই ছিল রাসুল (স.)-এর সাধনা। তিনি আরববাসীকে মুক্তি দেওয়ার জন্য কুরাইশ গোত্রের সমমনা কয়েকজনকে সাথে নিয়ে 'হিলফুল ফুযুল' নামের একটি মানব কল্যাণমূলক সংগঠন গড়ে তোলেন।

উদ্দীপকের সাঈদ সাহেব মহানবি (স.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কুরআনের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এলাকায় মক্তব প্রতিষ্ঠা করেন। গরিব-দুঃখীদের অবস্থা চিন্তা চিন্তা করে করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
209
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত আফরোজা বেগমের কার্যক্রম মহানবি (স.)-এর সহধর্মিণী হযরত খাদিজা (রা.)-এর সাথে মিল রয়েছে।

হযরত খাদিজা (রা.) ছিলেন আরবের একজন বিখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী। তিনি মহানবির সুন্দর চরিত্র, সততা দেখে তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়িতে এসে খাদিজা (রা.)-এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করেন। সব শুনে তিনি মহানবিকে সান্ত্বনা দিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারে মুহাম্মদ (স.)-কে সাহস ও উৎসাহ প্রদান করতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
176
উত্তরঃ

'কুতুবে হানাফিয়্যা' তে তিরাশি হাজার মাসআলা নিয়ে রচিত হয়েছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
421
উত্তরঃ

আইনের শাসন বলতে আইনের যথাযথ প্রয়োগকে বোঝায়। অর্থাৎ যেখানে দোষী বা অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় এবং এক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করা হয় তাই আইনের শাসন। এক কথায় আইনের শাসনের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের লালন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
98
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews