দৃশ্যকল্প-১:

দৃশ্যকল্প-২: মিলি ও রিনি দুই বোন। মিলির বাকশক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা আছে এবং চেহারায় বোকাভাবও আছে। রিনিকে' সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখতে হয়। সে বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটায়।

Updated: 3 weeks ago
উত্তরঃ

কোনো শিশু বা ব্যক্তির বুদ্ধিবৃত্তিমূলক কাজে গড়ের চেয়ে কম দক্ষতা থাকা এবং সমাজ উপযোগী কোনো আচরণ করতে ব্যর্থ হওয়াকে বুদ্ধি প্রতিবন্ধিতা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
উত্তরঃ

প্রজন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে প্রকৃত বয়স বলা হয় এবং কেউ যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে সক্ষম তা-ই হলো তার মানসিক বয়স। বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স বিশেষ প্রয়োজন হয়, কেননা বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের জন্য ব্যক্তির মানসিক বয়সকে প্রকৃত বয়স দ্বারা ভাগ দিয়ে ১০০ দ্বারা গুণ করা হয়।

বুদ্ধ্যঙ্কের সূত্র হলো- বুদ্ধ্যঙ্ক = মানসিক বয়স /প্রকৃত বয়স × ১০০

সুতরাং বলা যায়, মানসিক বয়স ছাড়া বুদ্ধ্যঙ্ক নির্ণয় মোটেই সম্ভব নয়। এজন্য বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ 'A' দ্বারা বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের বংশগতির প্রভাবের কথা নির্দেশ করা হয়েছে।

বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, রংশগতি মানবীয় বুদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার ফ্রান্সিস গ্যালটনের মতে, বুদ্ধি হলো বংশগতসূত্রে প্রাপ্ত এবং এমনকি নির্দিষ্ট ধরনের বৃত্তিমূলক দক্ষতা যেমন-শিল্প কলা, আইন, বিজ্ঞান যা এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চালিত হয়। বংশগতি সূত্রে বুদ্ধি পরিমাপে দেখা গেছে, দুজন ব্যক্তির সম্পর্ক কাছাকাছি হলে তাদের বুদ্ধ্যঙ্কও একই রকম হবে। এক পরীক্ষণে অভিন্ন যমজ সন্তানদের দু'মাস বয়সে বিচ্ছিন্ন করা হয়। তারা ভিন্ন পরিবেশে জীবনধারণ করলেও ২২ বছর পর পরীক্ষণ করে দেখা যায়, তাদের মধ্যকার বুদ্ধ্যঙ্কের পার্থক্য খুবই কম ছিল। অভিন্ন যমজদের নিয়ে মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান ও হলজিঙ্গার ১৯ জোড়া অভিন্ন যমজকে পরীক্ষা করেন। ১০ বছর পরে এদের মাঝে রিচার্ড এবং রেমন্ড নামে এক জোড়া অভিন্ন যমজ ভিন্ন পরিবেশে পালিত হয়েও প্রায় একই ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করতে দেখা যায়।

সুতরাং বলা যায়, আধুনিক মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধির বিকাশে বংশগতি মানবজীবনের ওপর এক অসামান্য প্রভাব বিস্তার করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
উত্তরঃ

দৃশ্যকল্প-২ এ মিলি ও রিনির মধ্যে যথাক্রমে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিকতা এবং গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে।

মধ্যম বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক সাধারণত ৩৬ থেকে ৫০ এর মধ্যে এবং মানসিক বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে হয়ে থাকে। এ ধরনের শিশু বা ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হলো- এদের মধ্যে বাকশক্তি ও শারীরিক দক্ষতার জড়তা দেখা যায়। শিশুসুলভ ভাষা ব্যবহার ও ত্রুটিপূর্ণ উচ্চারণ করে। এদের চেহারাতে কিছুটা বোকাবোকা ভাব থাকে এবং এদের শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত শ্লথ ও কষ্টসাধ্য। তবে প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে স্বনির্ভরশীল এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা উপার্জনশীল নাগরিকে পরিণত করা যায়। দৃশ্যকল্প-২ এ মিলির মধ্যে এ ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে তাকে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী বলা যায়।

গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক ২০ থেকে ৩৫ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এদের 'পরনির্ভরশীল প্রতিবন্ধী' বলে আখ্যায়িত করা হয়। এদের আচরণগত যোগ্যতা সর্বোচ্চ ৪ বছরের শিশুর মতো। এদের শারীরিক অক্ষমতা, বিকলাঙ্গতা এবং বাক্ বিকাশে বেশ বাধা থাকে। ভাষার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ যথেষ্ট কম। অন্যের সাহায্য ব্যতীত এরা সাধারণ ক্রিয়াকলাপেও অংশগ্রহণ করতে পারেনা, এমনকি নিজেদের যত্নও নিতে পারে না। এদের শব্দ উচ্চারণে অস্পষ্টতা থাকে। তবে দীর্ঘকালীন প্রশিক্ষণের মাধ্যমে এদের পরনির্ভরশীলতা আংশিকভাবে হ্রাস করা যায় এবং অত্যন্ত সরলভাবে পেশা গ্রহণের উপযোগী করে গড়ে তোলা যায়। দৃশ্যকল্প-২ এ দেখা যায়, রিনি বেশিরভাগ সময় ঘুমায় এবং সবসময় তত্ত্বাবধানে রাখতে হয় যা গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতাকে নির্দেশ করে।

পরিশেষে বলা যায়, মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে দৈনন্দিন জীবনযাপনে স্বনির্ভরশীল করে তোলা যায়, কিন্তু গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীরা সারাজীবন পরিবারের বোঝা হয়ে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
6
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মেধা হলো ব্যক্তির জ্ঞানগত মানসিক ক্রিয়াগুলোর একটি সমন্বিত বিশেষ মানসিক ক্ষমতা বা সামর্থ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
14
উত্তরঃ

বংশগতসূত্রে প্রাপ্ত সম্ভাবনাকে বিকশিত করার জন্য যথোপযুক্ত পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব বিশেষভাবে দায়ী। অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেয়া যায়, তাহলে ফলাফলে দেখা যায় শিশুর বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। এছাড়া পারিবারিক পরিবেশের আরো অনেক উপাদান যেমন- পিতামাতার শিক্ষা, পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা, পুষ্টি, বাড়ির অবস্থান ও সামাজিক পারিপার্শ্বিকতা ইত্যাদি বুদ্ধির বিকাশের সাথে জড়িত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
14
উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত মানসিক ক্ষমতাটি হলো বুদ্ধি।

ডেভিড ওয়েক্সলারের মতে, “বুদ্ধি হচ্ছে ব্যক্তির এমন বহুমুখী ক্ষমতা যা দ্বারা ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে কাজ করে, যুক্তিযুক্তভাবে চিন্তা করে এবং - পরিবেশের সাথে কার্যকরভাবে প্রতিক্রিয়া করে।” সুতরাং বুদ্ধি ব্যক্তির এমন ক্ষমতা যার দ্বারা সে জগতের সব বিষয় সম্পর্কে অবহিত হতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে 'সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বুদ্ধিকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে যে বিষয়গুলো পাওয়া যায় তা হলো- উদ্দেশ্যের সাথে উপায়ের সামঞ্জস্যকরণ, বস্তুবিবর্জিত সাধারণ চিন্তার ক্ষমতা, নতুন পরিবেশে-মোকাবিলা করা এবং অতীত থেকে অভিজ্ঞতা অর্জন। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ শ্রেষ্ঠ মানসিক ক্ষমতা বলতে বুদ্ধিকেই বোঝানো হয়েছে।

মানুষের জীবনে বুদ্ধি একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বুদ্ধির কমবেশি ব্যবহার ছাড়া মানুষ বাঁচতে পারে না। যার যত বেশি বুদ্ধি থাকবে জীবনে সে তত বেশি সাফল্য লাভ করতে পারবে। তাই বলা যায়, বুদ্ধি হলো কাজ বা আচরণের একটি গুণগত উৎকর্ষের সূচক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
16
উত্তরঃ

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত রীমা ও সীমার বুদ্ধি পরিমাপে প্রয়োগকৃত অভীক্ষাগুলো হলো যথাক্রমে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা এবং দলগত বুদ্ধি অভীক্ষা।

যেসব বুদ্ধি অভীক্ষার সাহায্যে কেবল একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, সেসব অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলে। অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষার সাহায্যে একসাথে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা যায়। এজন্য দলগত বুদ্ধি অভীক্ষায় সময় কম লাগে। অন্যদিকে ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় সময় বেশি লাগে। ব্যক্তিগত 'বুদ্ধি 'অভীক্ষায় অভীক্ষার্থীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে এবং ফলাফল বেশি নির্ভরযোগ্য। অন্যদিকে দলগত অভীক্ষায় অভীক্ষার্থীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে না এবং ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ফলাফল কম নির্ভরযোগ্য। এ অভীক্ষায় অভীক্ষকের পরিশ্রম ব্যক্তিগত অভীক্ষার তুলনায় কম হয়।

ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী কোনো সমস্যার সমাধানে ব্যর্থ হলে অভীক্ষক তাকে সহযোগিতা করতে পারেন। কিন্তু দলগত অভীক্ষায় এরূপ ক্ষেত্রে অভীক্ষার্থীকে কোনো সহযোগিতা করা সম্ভব হয় না।
দলগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা সহজ। কিন্তু ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা কঠিন। দলগত বুদ্ধি অভীক্ষায় ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ব্যয় কম হয়। এ অভীক্ষায় অভীক্ষককে খুব দক্ষ না হলেও চলে। কিন্তু ব্যক্তিগত অভীক্ষায় অভীক্ষককে অবশ্যই দক্ষ হতে হবে। ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে বহুল ব্যবহৃত অভীক্ষা হলো স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভীক্ষা এবং ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা।
অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে আর্মি আলফা অভীক্ষা এবং. আমি বিটা অভীক্ষা উল্লেখযোগ্য।

পরিশেষে বলা যায়, বুদ্ধিকে বাইরে থেকে এককভাবে বস্তু বা পদার্থের মতো পরিমাপ করা যায় না। বুদ্ধি পরিমাপ করতে সুনির্দিষ্ট পদ্ধতিতে কিছু অভীক্ষার প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
11
উত্তরঃ

বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের কারণ বংশগত প্রভাব ও পরিবেশের প্রভাব।

প্রত্যেক ব্যক্তির বুদ্ধি এক রকম নয়। বুদ্ধির আন্তঃব্যক্তিক পার্থক্যে দু'ধরনের কারণ বা প্রভাব লক্ষ করা যায়। যথা- বংশগত প্রভাব ও 'পরিবেশের প্রভাব। পিতা-মাতা বা পূর্বপুরুষদের নিকট থেকে জন্মগতভাবে বুদ্ধির ওপর বংশগতির প্রভাব পরিলক্ষিত হয়। বুদ্ধিতে যেমন বংশগত প্রভাব পড়ে তেমনি আবার পরিবেশের প্রভাবও পরিলক্ষিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 weeks ago
15
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews