নির্দিষ্ট পরিকল্পনাধীনে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান একত্রে একস্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে ব্যবসায়ের শিল্প এলাকা বলে।
কর্মরত শ্রমিক-কর্মীরা এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়াকে শ্রম ঘূর্ণায়মানতা বলে।
শ্রম ঘূর্ণায়মানতা মূলত প্রতিষ্ঠান ছেড়ে কর্মীর চলে যাওয়াকে বোঝায়।
শ্রমিকের মৃত্যু বা অবসর এর অন্তর্ভুক্ত নয়। যে প্রতিষ্ঠানে শ্রম ঘূর্ণায়মানতা যত বেশি সে প্রতিষ্ঠান তত বেশি দক্ষ শ্রমিক হারায় এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তাছাড়া প্রতিষ্ঠান হতে শ্রমিক অন্য প্রতিষ্ঠানে চলে গেলে অনেক গোপন তথ্যও প্রতিযোগী প্রতিষ্ঠানে চলে যায়, যা অনেক ক্ষতিকর। তাই ব্যবস্থাপনার উচিত শ্রম ঘূর্ণায়মানতা হ্রাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
দৃশ্যকল্প-১ এ জনাব রহিম বাজারের নৈকট্য ও ক্রেতার পর্যাপ্ততা বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছেন।
ব্যবসায়ের একটা গরুত্বপূর্ণ উপাদান হলো বাজার। ব্যবসায়ের অবস্থান এমন স্থানে হওয়া উচিত যাতে উক্ত স্থলে ব্যবসায় পণ্য বা
সেবার সর্বোচ্চ বাজার সুবিধা পাওয়া যায়। কোনো পণ্যের বাজার সুবিধা না থাকলে ব্যবসায়-বাণিজ্য প্রসারিত হয় না। এছাড়া ক্রেতাদের অবস্থানও ব্যবসায়ের উন্নয়নে বিবেচনা করতে হয়। ক্রেতার পর্যাপ্ততা না থাকলে ব্যবসায়-বাণিজ্য বাধাগ্রস্ত হয়।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত জনাব রহিমের বাড়িটি স্থানীয় বাজার হতে অনেক দূরে। দূরত্ব ও খরচের কথা চিন্তা করে তিনি বাড়ির পাশের নিজস্ব জমিতে একটি দোকান দিলেন। পর্যাপ্ত পণ্যসামগ্রী থাকা সত্ত্বেও তেমন বেচাকেনা হয় না। এক্ষেত্রে তিনি নিজস্ব জমিতে দোকান দিলেও এর আশেপাশে পর্যাপ্ত ক্রেতা না থাকায় তিনি প্রতিনিয়ত লোকসানের সম্মুখীন হচ্ছেন। এতে তার ব্যবসায়টিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অর্থাৎ তিনি বাজারের নৈকট্য ও ক্রেতার পর্যাপ্ততা বিবেচনা করেননি বলেই ব্যর্থ হয়েছেন।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর জনাব করিমের ব্যবসায়টি শিল্প
এলাকায় অবস্থিত; যা কাঁচামাল ও অন্যান্য সুযোগ-সুবিধার নৈকট্যের কারণে সফলতা অর্জন করেছে।
নির্দিষ্ট পরিকল্পনাধীনে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান একত্রে একস্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। আমাদের দেশে বিসিক শিল্প এলাকা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড), ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রভৃতি শিল্প এলাকার উদাহরণ। শিল্প এলাকায় ব্যবসায় স্থাপন করার ফলে কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জনাব করিম রাজশাহীর বিসিক
এলাকায় একটি জুস ফ্যাক্টরি স্থাপন করেছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে একে শিল্প এলাকা বলা হয়। জনাব করিম স্থানীয় কৃষকদের নিকট থেকে সরাসরি প্রচুর আম সংগ্রহ করে সেগুলোকে তিনি প্রক্রিয়াজাত করেন। অর্থাৎ তিনি এক্ষেত্রে কাঁচামালের সুবিধা পেয়ে থাকেন। এ ধরনের শিল্প এলাকা স্থাপনের পরিকল্পনা মূলত সরকার কর্তৃক গৃহীত হয় এবং এজন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধাদির ব্যবস্থাও সরকার করে থাকে। অর্থাৎ জনাব করিম এক্ষেত্রে সব ধরনের অবকাঠামোগত সুবিধা পেয়ে থাকেন। এছাড়া শিল্প এলাকা সাধারণত শহরের সন্নিকটে ও সহজ যোগাযোগস্থলে গড়ে তোলা হয় বলে তিনি বাড়তি সুযোগ-সুবিধাও ভোগ করতে পারেন। মূলত এসব কারণেই তিনি উৎপাদিত আমের জুস বাজারজাত করে সফলতা অর্জন করেছেন।
সুতরাং বলা যায়, জনাব করিমের ব্যবসায়টি শিল্প এলাকায় স্থাপিত হওয়ায় বহুমুখী সুযোগ-সুবিধা প্রাপ্তির ফলেই তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন।
Related Question
View Allবিপণনকৃত পণ্য ও সেবাসামগ্রী বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিকটবর্তী অবস্থানকে বাজারের নৈকট্য বলে।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।
স্বাভাবিকভাবেই যেকোনো শহরে গ্রামের তুলনায় অধিকসংখ্যক লোক বসবাস করে। ফলে সেখানে ক্রেতা বা ভোক্তার অভাব হয় না। এছাড়াও শহরের মানুষের জীবনধারা, ক্রয় অভ্যাস, নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের আয় ইত্যাদি বিষয়গুলোও ব্যবসায় সহায়ক। এ সকল কারণেই শহরে অবস্থানরত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই বলা যায়, ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।
মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি পুরুত্ব দিয়েছেন।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। উত্তম যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি কারণে শহুরে অধিক হারে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।
উদ্দীপকে ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। তার এই দোকান স্থাপন কার্যক্রমটি ব্যবসায়ের শহুরে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।
মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।
সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক। কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি. হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে সকল বিষয় ব্যবসায়ের সফলতাকে প্রভাবিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এর অবস্থান। পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ কর্মী, আধুনিক যন্ত্রপাতি ও সাজসজ্জা থাকা সত্ত্বেও ব্যবসায়ের অবস্থান যদি সঠিক স্থানে না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা লাভের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে অন্যান্য বিষয়ের কিছুটা ঘাটতি থাকলেও শুধু উপযুক্ত অবস্থানের কারণে অনেক প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সফলতার দিকে ধাবিত হচ্ছে। তাই বলা যায়, ব্যবসায়ে সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!