রিয়াজ বিগত দশ বছর তার বাবা-মায়ের সাথে আমেরিকা বসবাস করে। এ ধরনের অভিবাসনকে বলা হয় অবাধ অভিবাসন।
নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন ইচ্ছামত স্থানে বসবাস। করাকে অবাধ অভিবাসন বলে।
যে স্থান মানুষ ত্যাগ করে তাকে উৎস স্থান এবং যে স্থানে মানুষ গমন করে তাকে গন্তব্যস্থল বলে। উৎসস্থল থেকে অন্যত্র অভিবাসনকে বলা হয় প্রবসন। অন্যদিকে অন্যত্র হতে কোনো স্থানে আগমন করাকে বলা হয় অভিবাসন এবং আগতদের বলা হয় অভিবাসী। অর্থাৎ রিয়াজদের পরিবার বাংলাদেশের প্রবাসী ও আমেরিকার অভিবাসী।
Related Question
View Allনিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।
বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।
বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!