দৃশ্যকল্প-২ এ বর্ণিত প্রাকৃতিক দুর্যোগ দুটি হলো সুনামি ও নদীভাঙন।
দৃশ্যপট-২ এ দেখা যায়, সুনামি সংঘটনের সঙ্গে প্রাকৃতিক কারণ ভূমিকম্পের সম্পর্ক রয়েছে। পাত সঞ্চালনের কারণে সৃষ্ট ভূআলোড়ন তথা ভূমিকম্প সুনামি সৃষ্টির জন্য দায়ী। কারণ প্লেটগুলো সঞ্চালনের ফলে প্লেট সীমানায় বিশাল জলরাশি সরে গিয়ে বড় ধরনের ঢেউ সৃষ্টি করে। এই বিশাল জলরাশি অতি দ্রুত ফুঁসে ফুলে ওঠে ভয়ানক বেগে সমুদ্রপৃষ্ঠের দিকে ধেয়ে আসে এবং একের পর এক উঁচু ঢেউগুলো উপকল ও পার্শ্ববর্তী এলাকার চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে সুনামির সৃষ্টি হয়। সুনামির আঘাতে বিভিন্ন প্রাণীসহ অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে।
অন্যদিকে নদীভাঙন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে হতে পারে। নদীর প্রবাহপথে তীব্র স্রোত বা গতিপথ পরিবর্তন হলেও নদীভাঙন দেখা যায়। নদীগর্ভে ও তীরে শিলার উপাদান কোমল হলে অথবা রাসায়নিক দ্রব্যের উপস্থিতিতে এ দুর্যোগ সৃষ্টি হতে পারে। নদীবাহিত কঠিন শিলার আঘাতে অথবা নদীগর্ভে ফাটল থাকলেও নদীর তীর ভেঙে পড়ে। বৃক্ষ নিধনের ফলে মাটি আলগা হয়েও নদী ভাঙন দেখা যায়।
সাধারণত নদীভাঙনে যে সমস্ত উপাদান ক্ষতির শিকার হয় তা হলো: বসতবাড়ি, খামার, ফসল, চাষযোগ্য জমি, গবাদি পশু, দুর্যোগ আশ্রয়কেন্দ্র, গাছপালা, বৈদ্যুতিক টাওয়ার, সেচ প্রকল্প, পারিবারিক সম্পদ, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি। নদীভাঙনে জমির মালিকগণ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। কারণ ভাঙন করলিত জমি কখনই পুনরুদ্ধার করা যায় না। ফলশ্রুতিতে ভূমিহীন মানুষের স্থানান্তর ঘটে। এদের নির্দিষ্ট কোনো কাজের সুযোগ থাকে না। সে সাথে তারা সামাজিক মর্যাদাও হারায়। নদীভাঙনের শিকার হয়ে তারা শহর ও নগরের ভাসমান মানুষে পরিণত হয়।

Related Question
View Allনদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!