দৃশ্যকল্প এক- ঈদের ছুটিতে টুম্পা সদরঘাট হয়ে বরিশাল 'তার গ্রামের বাড়ি গেল।

দৃশ্যকল্প দুই – রহমান সাহেব একজন শিল্পপতি। আজ দেশের বাহির থেকে তাঁর কারখানার বিভিন্ন যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়।

উত্তরঃ

উঁচু-নিচু ও বন্ধুর ভূপ্রকৃতির ভূমিরূপের জন্য বাংলাদেশের দক্ষিণ- পূর্বাঞ্চলে রেলপথ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। অন্যদিকে মৃত্তিকার বুনন যথেষ্ট মজবুত না হওয়ায় এবং নদী ও জলাশয়ের পরিমাণ বেশি হওয়ায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলপথ গড়ে ওঠেনি।

উত্তরঃ

দৃশ্যকল্প-১ নৌপথ নির্দেশ করে।

নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র নৌপথ জালের মতো ছড়িয়ে আছে। বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে। বাংলাদেশ প্রধানত নিম্নভূমি ও নদীবহুল অঞ্চল। বাংলাদেশের নিম্নভূমি সহজে বন্যা কবলিত হয়। ফলে সড়কপথ ও রেলপথ গড়ে উঠতে পারে না। এজন্য সিলেট অঞ্চলের হাওর ও দক্ষিণাঞ্চলের ফরিদপুর, ভোলা, মাদারিপুর, বরিশাল অঞ্চলে নৌপথ প্রধান যোগাযোগব্যবস্থা।

বাংলাদেশ নদীবহুল হওয়ায় এখানে সড়ক ও রেল যোগাযোগ গড়ে তোলার চেয়ে নৌ যোগাযোগ সহজ। যেমন- বাংলাদেশের দক্ষিণাঞ্চলে
নৌপথই বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশে অসংখ্য নদী ও খালবিলের সমন্বয়ে গঠিত প্রায় ৮,৪০০ কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে। এর মধ্যে প্রায় ৫,৪০০ কিলোমিটার সারাবছর নৌচলাচলের উপযুক্ত থাকে।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশে নৌপথ সহজ, সুলভ, আরামদায়ক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।

উত্তরঃ

লিপির দেখা বন্দরটি হচ্ছে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা চট্টগ্রাম সমুদ্রবন্দর।

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে চট্টগ্রাম সমুদ্রবন্দর। বাংলাদেশের মোট আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির ৮০ শতাংশ বাণিজ্য হয় এই বন্দর দিয়ে (সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ২০১৭)। বর্তমানে এদেশে শতকরা প্রায় ৮২.২৩ ভাগ (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ২০১৬-২০১৭ সালে) আয় হচ্ছে তৈরি পোশাক ও নিটওয়্যার থেকে এবং দিন দিন কৃষিপণ্য রপ্তানির পরিমাণ কমে যাওয়ায় আমদানি বাড়ছে। খাদ্যশস্য ও শিল্পজাত দ্রব্য আমদানি করতে হচ্ছে অধিক পরিমাণে। আর এ সকল

বাণিজ্যের অধিকাংশই সম্পন্ন হয় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে। এ বন্দর দিয়ে চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ান প্রভৃতি দেশ থেকে পণ্য আমদানি এবং জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, ইতালি প্রভৃতি দেশে পণ্য রপ্তানি হয়ে থাকে।
তাই বলা যায়, বৈদেশিক বাণিজ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখে।

104

যোগাযোগ ব্যবস্থা যাত্রী- পণ্য পরিবহণ করে অভ্যন্ত্রীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে। দেশের একস্থান থেকে অন্যস্থানে কাঁচামাল ও লোকজনের নিয়মিত চলাচল, উৎপাদিত দ্রব্যের সুষ্ঠু বাজারজাতকরণ, উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা বৃদ্ধি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়ন প্রভৃতি ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে। এই যোগ ব্যবস্থা প্রতাশিত করে বাণিজ্যকে। বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ যা কৃষি  শিল্প প্রভৃতির ভারসাম্য আনে ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews