বর্ধিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কোনো বস্তুর উপযোগিতা বৃদ্ধির মাধ্যমেই উন্নয়ন সম্ভব। একটি দেশের উন্নয়নে উদ্দীপকের দৃশ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৃশ্য-১ এ জমিতে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এত সময়, শ্রম ও অর্থ কম লাগে।
তাই একে কৃষিক্ষেত্রে উন্নয়ন হিসেবে চিহ্নিত করা যায়।
দৃশ্য-২ এ চিঠি লেখার পরিবর্তে মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হয়। এতে তথ্য আদান-প্রদান হয়ে ওঠে আরো দ্রুত। একে তথ্য ও প্রযুক্তিভিত্তিক শিল্প উন্নয়ন বলা যায়।
দৃশ্য-৩ এ গরুর গাড়ির পরিবর্তে বাস ও ট্রেনের মাধ্যমে যাতায়াতের কথা বলা হয়েছে। এর ফলে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াত অনেক বেশি আরামদায়ক ও দ্রুততর হয়। এটি হলো যোগাযোগ ক্ষেত্রের উন্নয়ন।
দৃশ্য-৪ এ টিন ও কাঠের ঘরের পরিবর্তে ইটের দালান তৈরি বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন বলে চিহ্নিত করা যায়।
সুতরাং বলা যায়, দৃশ্য-১, ২, ৩ ও ৪ এর উন্নয়নগুলো যথাক্রমে কৃষি, তথ্য ও প্রযুক্তিভিত্তিক, যোগাযোগ এবং বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন কে নির্দেশ করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!