দেবী দুর্গার রূপের বর্ণনা নিচে দেওয়া হলো-
১. দেবী দুর্গার গায়ের রং অতসী ফুলের মতো।
২. পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তাঁর মুখ।
৩. শিবের মতো দেবী দুর্গারও তিনটি চোখ রয়েছে। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। তাঁর একটি চোখ কপালের মাঝখানে অবস্থিত। এই চোখ জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে। তাঁর বাম চোখ চন্দ্র এবং ডান চোখ সূর্যকে নির্দেশ করে।
৪. দেবী দুর্গার দশ হাত। এজন্য তাঁর আরেক নাম দশভুজা। দশ হাত দিয়ে দশ দিক থেকে সকল অকল্যাণ দূর করে তিনি আমাদের কল্যাণ করেন। তাঁর দশ হাতে দশটি অস্ত্র থাকে, যা শক্তির প্রতীক হিসেবে পরিচিত।
৫. সিংহ তাঁর বাহন। সিংহ শক্তির ধারক।
Related Question
View Allহিন্দুধর্মে রয়েছে অনেক ধর্মগ্রন্থ
খান্ডবপ্রস্থ হয় পাণ্ডবদের রাজ্য।
মহাভারতের কথা অমৃতের মতো
ধর্মগ্রন্থে ধর্মের কথা থাকে।
প্রত্যেক ধর্মের নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ বেদ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!